‘বাই দা ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি’- রাতারাতি ভাইরাল নাকি বদনাম ঋজু বিশ্বাস? একাধিক মেয়ের নম্বর চেয়ে বিপাকে অভিনেতা! ঋজু বিশ্বাসকে নিয়ে ঠাট্টা এবং কটাক্ষে মত্ত গোটা টলিপাড়া!

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় পরিচিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas) তাকে আমরা একসময় স্টার জলসা দুই জনপ্রিয় ধারাবাহিক বউ কথা কও, তোমায় আমায় মিলে তে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। এই দুই ধারাবাহিকে অভিনেতার অভিনয় দর্শকদের মুগ্ধ করে দিয়েছে। মাত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেই সকলের মন জিতে নিয়েছেন তিনি। তারপর থেকে সেভাবে কখনোই কোন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি তাকে। মাঝেমধ্যে পার্শ্ব চরিত্রে ধরা দিয়েছেন কিন্তু নায়ক চরিত্রে আর দেখা যায়নি অভিনেতাকে।
কিছুদিন আগেই অভিনেতার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একজন মডেল অভিনেতার বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ এনেছেন। যা সত্যি ভাবতে পারেনি সাধারণ মানুষ। অভিনেতা সম্পর্কে যে এমন কিছু অভিযোগ করেছেন কল্পনা করতে পারেননি। ওই মডেলের সাথে অসভ্য আচরণ করার অভিযোগ উঠেছে অভিনেতা ঋজু বিশ্বাসের দিকে। সোশ্যাল মিডিয়াতে ওই মডেল কিছু স্ক্রিনশর্ট শেয়ার করেছেন।
তারপর থেকেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। এমন কোনো মহিলা নেই যাকে ঋজু মেসেজ করে বলেছেন ‘ইউ লুক গুড ইন শাড়ি।’ একের পর এক স্ক্রিনশর্ট বেরিয়ে আসছে। প্রায় সকল মহিলাকেই এই একই মেসেজ করেছেন অভিনেতা। তার এই মেসেজ নিয়ে নানান ধরনের ঠাট্টা-তামাশা চলছে। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে মানালির ছবি পোস্ট করে ওই কমেন্ট ক্যাপশনে লিখেছেন সেলিব্রিটি ডিজাইনার অভিষেক রায়।
অভিষেক রায় তাঁর ফেসবুক পেজে অভিনেত্রী মানালি দে-এর একটি শাড়ি পরা ছবি পোস্ট করেন। ছবিতে ওই ডিজাইনারের শাড়ি পরে মানালিকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই ছবি পোস্ট করে অভিষেক রায় ক্যাপশনে লিখলেন, মানালি মণীষা দে you look good in saree। এরপর অভিষেক হ্যাশট্যাগে বউ কথা কও-লেখেন। আর এই পোস্টের মাধ্যমে যে ওই ডিজাইনার অভিনেতা ঋজুকেই কটাক্ষ করলেন তা স্পষ্ট। এছাড়াও টেলিভিশনের পর্দায় একাধিক অভিনেতা অভিনেত্রী যেমন রাজা-মধুবনী, প্রারন্ধি, অলকানন্দা সকলেই অভিনেতার এই কমেন্ট নিয়ে হাসাহাসি করে নানান ধরনের পোস্ট করেছেন।
আরও পড়ুনঃ হলো না শেষ রক্ষা! নিশা উজির সমস্ত প্ল্যান আড়াল থেকে শুনে ফেলল ঋষি! দুর্ধর্ষ আজকের পর্ব
২০০৯ সালে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ছিল বউ কথা কও। এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। নায়ক নিখিলের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋজু বিশ্বাস ও নায়িকা মৌরীর ভূমিকায় মানালি দে। আজও এই জুটিকে দর্শক ভুলতে পারেনি। ওই ধারাবাহিকের হাত ধরেই দুজনেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। মানালি সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারলেও ঋজু হারিয়ে গিয়েছেন অভিনয় জগৎ থেকে। আর বর্তমানে তার এই কান্ড নিয়ে চারিদিকে শুরু হয়ে গিয়েছে হাসাহাসি ট্রোল।

