হলো না শেষ রক্ষা! নিশা উজির সমস্ত প্ল্যান আড়াল থেকে শুনে ফেলল ঋষি! দুর্ধর্ষ আজকের পর্ব

সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। জি বাংলার (জেক Bangla) পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস এবং অভিনেতা অভিষেক বীর শর্মা।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ছেলের বউয়ের জন্য তিনি যা যা গয়না বানিয়ে রেখেছিলেন ঋষির মা এখন থেকে উজির কাছে তুলে দিচ্ছে। উজি তো এই সমস্ত গয়নাগাটি নিতে অস্বস্তি বোধ করছে। তার মনে হচ্ছে সে বারবার ঠকাচ্ছে ঋষির পরিবারকে। ঋষি যেমন তার মা একেবারে তেমন নয়। তাই জন্য তার খুব খারাপ লাগছে। নিশা যখন দেখে তার বোনকে এত গয়না দিচ্ছে তখন সে তো ভাবতে থাকে কখনোই গয়নাগুলো নিয়ে তারা পালাবে।

 

আর ওদিকে তো ঋষির কাকা প্রায় তিমির বাবুকে অর্ধেক নেশায় মত্ত করে তার পেট থেকে সমস্ত কথাই বার করে নিচ্ছিল। ঋষির কাকা দিদির সকলে মিলে চেপে ধরেছে। ঠিক সময়ে নিশা চলে এসেছে বলে তাকে উদ্ধার করতে পেরেছে। না হলে তোর সমস্ত সত্যি ফাঁস হয়ে যেত আর কিছুক্ষণ হলেই। এসব দেখে নিশা আবার নাটক শুরু করে তার বাবাকে অসুস্থ করে দিতে চাইছে তাদের উপর সন্দেহ করছে এই সমস্ত কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। আর স্পষ্টভাবে জানিয়ে দে, উজির বিয়ে ঋষির সাথে কোনভাবেই দেবে না। এরপর ঋষির মা-বাবা সকলেই নিশার হাতে পায়ে ধরে অনুরোধ করে এই বিয়ে না ভাঙার জন্য। এমনকি সবাইকে দিয়ে ক্ষমাও চাওয়ায় ঋষির মা বাবা।

আরও পড়ুনঃ ‘অপমানটা কিন্তু প্রথমে তোমরা করেছ জোজো দি’ ‘পুরোটা না জেনেই অসভ্য, বাবা হরিদাস পাল অনেক কিছু বলেছ’ ‘তোমরা ১ঘণ্টা লেটও করেছে, এটা কি প্রফেশনালিসম?’- জোজোর সমস্ত ভুল হাসি মুখে শুধরে দিলেন পৌষালী! প্রথম অপমান এসেছিল জোজোর তরফ থেকেই! আর কি কি বললেন গায়িকা?

অনেক অনুরোধ করার পর সবাইকে নাকের দড়ি দিয়ে ঘুরানোর পর অবশেষে নিশা রাজি হয়ে যায়। ঋষির মা-বাবা তো ঋষির কাকা জামাইবাবু সকলের উপরে বিশাল ক্ষেপে গিয়েছে। এতদিন পর ঋষির বিয়ে হচ্ছে তার মা কত খুশি সেই নিয়ে সকলে আনন্দ করছে তাই আনন্দ যেন মাটি না হয় সাবধান করে দেয় ঋষির বাবা। এদিকে কথায় কথায় নিশা নিজের জালে জড়িয়ে পড়ে। নিশার একটা কথা শুনে বেশ খটকা লাগে ঋষির কাকিমার। যদিও ঋষির মা বাবা সেই কথায় বিশেষ পাত্তা দেয় না। এরপরে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে যায়। সকলে ধুমধাম আয়োজনে ঋষি এবং উজির মেহেন্দি অনুষ্ঠানে মেতে ওঠে। ওদিকে বারো কোটি টাকার একটা অর্ডার পেয়েছে ঋষির দিদি। সেই গয়না কিভাবে লুট করা যায় তার প্ল্যান করছে ভানুর সাথে। আর ওদিকে উজিকেও ভালো করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে তারা প্ল্যান সফল করবে নিজেদের। আর তখনই হঠাৎ করে তাদের কথা আড়াল থেকে শুনে নেয় ঋষি। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button