‘বাবা টাকা দিয়ে জাতীয় পুরস্কার কিনে দিয়েছে!’- বেফাঁস অভিনেতা! রাহুল ব্যানার্জীর সামনে অকপটে ঋদ্ধি সেন!

বর্তমান জেনারেশনের একাধিক ট্যালেন্টেড অভিনেতাদের ভিড়ে অন্যতম একটি নাম হলো ঋদ্ধি সেন (Riddhi Sen)। বাবা মায়ের হাত ধরেই অভিনয় জগতের সাথে পরিচয় তার। তারপর খুব অল্প বয়সেই অভিনয় জগতে হাতে খড়ি হয় ঋদ্ধির। তারপর থেকে একের পর একই ছবিতে দাপটের সঙ্গে কাজ করেছেন। নিজের অভিনয়ের দক্ষতায় সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন।

বাবা কৌশিক সেন এবং মা রেশমি সেন দুজনেই অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বড় পর্দায়, ছোট পর্দায় দুই জায়গাতেই দাপটের সঙ্গে কাজ করেছেন। বাবা-মায়ের দেখানো পথেই হেঁটেছে ঋদ্ধি। প্রথমবার ওপেনটি বায়োস্কোপের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন। প্রথম ছবিই দারুণ হিট। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। বাবা-মায়ের দৌলতে নয়, নিজের অভিনয় যোগ্যতায় জায়গা তৈরি করে নিয়েছে টলিউডের মাটিতে।

তবে সম্প্রতি একটি জনপ্রিয় টক শোতে এসে ঋদ্ধির গোপন রহস্য ফাঁস হল। জনপ্রিয় অভিনেতার রাহুল বন্দোপাধ্যায় নিজস্ব টক শো সহজ কথা শুরু করেছে। সেই টক শোতে বিভিন্ন সেলিব্রেটিরা আসে তাদের সাথে আড্ডা দেয় রাহুল। সেই আড্ডার মাধ্যমে উঠে আসে নানা গোপন কথা। সম্প্রতি সেই টক শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋদ্ধি সেন। আর নানান কথার মাধ্যমে ঋদ্ধি নিজের সম্পর্কে একটি গোপন তথ্য ফাঁস করে দেন। যা নিয়ে শুরু হয় ট্রল।

কিছুদিন আগেই ঋদ্ধি জাতীয় পুরস্কার পেয়েছেন নগরকীর্তন ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য। নিজের যোগ্যতায় অর্জন করেছেন খ্যাতি। এবারে এই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলে ফেলেন বাবা টাকা দিয়ে তাকে জাতীয় পুরস্কার কিনে দিয়েছে। এই কথাটা নিজের মুখেই বলেন ঋদ্ধি। সাক্ষাৎকারে যখন অভিনেতাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে প্রশ্ন করা হয় তখন ঋদ্ধি জানান, ‘আমার বাবা তো আমাকে টাকা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিনে দিয়েছে।’

অভিনেতার মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই দর্শক অবাক হয়ে গিয়েছেন। তবে কি বাবা কৌশিক সেনই ঋদ্ধিকে জাতীয় পুরস্কার পেতে সাহায্য করেছেন? ছেলেকে নিজেই কিনে দিয়েছেন ওই অ্যাওয়ার্ড? আসলে এর আগে বহুবার বহু অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে আমরা শুনেছি অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড কেনা যায়। বড় বড় অভিনেতা অভিনেত্রীরা নাকি অ্যাওয়ার্ড কিনে থাকেন।

আরও পড়ুনঃ হঠাৎ ধারাবাহিক থেকে উধাও ফুলকির জেঠুমণি! কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? কেনো ধারাবাহিক ছাড়লেন সোহান বন্দ্যোপাধ্যায়?

আসলে ঘটনাটা একেবারেই তেমন নয়। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর অনেক সমালোচনা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। এমনিতেই ইন্ডাস্ট্রিতে পাকা ছেলে বলে তাকে বদনামও দেওয়া হয়। স্পষ্ট ভাবে সত্যি কথা মুখের উপর বলতে পারেন বলেই তাকে অনেকে এই ভাবে ব্যঙ্গ করে। কিন্তু যতই পাকা হোক না কেন অভিনয়ের দিক থেকে তিনি অনেককেই টেক্কা দিতে পারেন। তাই জন্যই নগর কীর্তন ছবিতে অভিনয় করে নিজের যোগ্যতায় ছিনিয়ে নিয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। তাই অনেকেই তাকে কটাক্ষ করে বলেছিলেন ‘বাবা টাকা দিয়ে ঋদ্ধিকে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিনে দিয়েছেন।’ যদিও এই ঘটনাটা একেবারেই সত্যি নয়। এই ধরনের কটাক্ষ সমালোচনা প্রায়ই হয়ে থাকে অভিনেতাদের নিয়ে। সেই তালিকায় ঋদ্ধিও রয়েছে।

Back to top button