হঠাৎ ধারাবাহিক থেকে উধাও ফুলকির জেঠুমণি! কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? কেনো ধারাবাহিক ছাড়লেন সোহান বন্দ্যোপাধ্যায়?

বর্তমান সময় যত দিন যাচ্ছে ধারাবাহিক গুলোর (Bengali Serial) সংখ্যা তত বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক টেলিভিশনের পর্দায় দেখেছি আমরা। সেরকমই দর্শকদের অত্যন্ত পছন্দের এবং বেশ পুরনো একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। ধারাবাহিকটি দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ধারাবাহিকের দুর্দান্ত টানটান পর্বের জন্য সব সময় টিআরপি রেটিং তালিকায় ভালো ফলাফল করে ধারাবাহিকটি।

ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী দিব্যানি মন্ডলকে। দিব্যানির এটাই প্রথম ধারাবাহিক আর প্রথম ধারাবাহিকের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। এখন তো ফুলকিকে সবাই এক নামেই চেনে। এছাড়াও ধারাবাহিকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। প্রত্যেকের চরিত্রই ধারাবাহিকে বিশেষ গুরুত্বপূর্ণ। ধারাবাহিক যে শুধুমাত্র নায়ক নায়িকার জন্যই জনপ্রিয়তা পায় তা নয়, ধারাবাহিকের অন্যান্য চরিত্রগুলো ধারাবাহিককে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে সমান ভাবে গুরুত্বপূর্ণ।

সেরকমই ফুলকি ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো রোহিতের জেঠুমনির চরিত্র। যে চরিত্রে আমরা অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায়কে অভিনয় করতে দেখেছি। তবে বেশ অনেকগুলো এপিসোড হল ধারাবাহিকে অভিনেতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ধারাবাহিকে। ফুলকিকে সবসময় বাবার মত আগলে রাখতেন জেঠুমনি, বট গাছের ছায়া হয়ে পরিবারকে সবসময় রক্ষা করতেন।

কিন্তু বেশ দীর্ঘ কয়েক মাস ধরে অভিনেতাকে ধারাবাহিকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে ধারাবাহিক থেকে কেন হারিয়ে গেলেন অভিনেতা? কবে তাকে আবার ধারাবাহিকে দেখা যাবে? সেই নিয়ে নানান প্রশ্ন উঠে গেছে দর্শকের মনে। অভিনেতার চরিত্রটি ধারাবাহিকে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তাই জন্যই দর্শক ধারাবাহিকে জেঠুমনির চরিত্রটি ভীষণভাবে মিস করছেন। এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেতাকে। রানী রাসমণি, গোয়েন্দা গিন্নি, ঠিক যেন লাভ স্টোরি, খেলাঘর, রাধা, নেতাজির মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন সোহান। এছাড়াও ধারাবাহিকে অংশুমান, পারমিতা, জেঠিমনির চরিত্রগুলো হারিয়ে গিয়েছে হঠাৎ করে। যদিও তাদের অন্যান্য ধারাবাহিকে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ দীপঙ্কর দে-র প্রাক্তন স্ত্রী সোমা দে! বর্ষীয়ান অভিনেত্রীকে ঘিরে বহু বছরের ভুল ভাঙছে এবার! সোমা দে-র ব্যক্তিগত জীবন জানলে চমকে যাবেন!

তবে হঠাৎ করে ফুলকি ধারাবাহিক মাঝপথে কেন ছেড়ে দিলেন সোহান? আসলে কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে কেশরী টু। ছবিতে ধরা পড়েছে জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের অজানা কথা৷ ছবির গল্পের মাধ্যমে উঠে এসেছে ব্রিটিশ রাজের বিরুদ্ধে আইনজীবী সি শঙ্করান নাইয়ারের লড়াইয়ের কথা। এই ছবিতেই অক্ষয় কুমারের সঙ্গে কোর্ট ড্রামায় বিশেষ চরিত্রে নজর কেড়েছেন বাংলার অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায়৷ সোহন বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চরিত্রে দেখা গিয়েছে। সেই কারণেই হয়তো ফুলকি ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা। তবে আবার কবে অভিনেতাকে ধারাবাহিকে দেখা যাবে সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Back to top button