কেটে গিয়েছে তিনদিন! মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছে ছোট্ট শিশু! কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী প্রীতি!

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম হলো প্রীতি (Prity Biswas) এবং রাহুল (Rahul Majumdar)। টেলিভিশনের পর্দায় দুজন ব্যাপক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দুজনকেই অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনয় করতে গিয়েই একে অপরের সাথে দুজনের আলাপ। তারপর প্রেম এবং সেই প্রেম পরিনতি পায় বিয়ের মন্ডপে।

গত বছর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রীতি। তবে অভিনেতা-অভিনেত্রীর জীবনে নেমে এলো বিরাট বড় দুঃসংবাদ। তাদের জীবনে এরকম একটা দিন আসবে সেটা কেমি কল্পনা করতে পারেনি। খারাপ সময় একেবারে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী এবং অভিনেতা।

গুরুতর অসুস্থ রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের একমাত্র সন্তান আইরা। অতিরিক্ত অসুস্থতার কারণে ১০ মাসের আইরাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী এমন হল যে তিন দিন ধরে ছোট্ট আইরাকে হাসপাতালে রাখতে হল? ২০২৪ সালের ১৪ আগস্ট রাহুল-প্রীতি বিশ্বাসের ঘর আলো করে আসে আইরা। দেখতে দেখতে কেটে গেল ১০ মাস। কিন্তু আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে খুদে।

সমাজ মাধ্যমে প্রীতি লেখেন, ‘আজ ৩ দিন হল আমার আয়রা হাসপাতালে ভর্তি। হঠাৎ ধুম জ্বর আসে ওর। তাই ওকে ভর্তি করাতে হয়।’ তিনি এদিন একই সঙ্গে তাঁর অনুরাগীদের মেয়ের জন্য প্রার্থনা করতে বলে লেখেন, ‘তোমরা সবাই ওকে খুব ভালোবাসো তাই জানালাম। এখন আয়রা গের থেকে অনেক ভালো আছে।’

আরও পড়ুনঃ দুর্গার জালে জড়িয়ে পড়লো উৎসব! খুড়োকে শা’স্তি দেওয়ার ভয়ংকর উপায় বের করলো দুর্গা!

বাবা রাহুল মজুমদার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আয়রা এখন অনেকটাই ভাল আছে। বুধবারই হয়তো মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারবেন। তাকে নিয়ে রাহুল ও প্রীতি দুজনেই খুব চিন্তায় ছিলেন। ভাইরাল জ্বরে কাবু হয়ে পড়ে একরত্তি। কিছুতেই জ্বর কমছিল না। বাধ্য হয়ে মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়।

Back to top button