দুর্গার জালে জড়িয়ে পড়লো উৎসব! খুড়োকে শা’স্তি দেওয়ার ভয়ংকর উপায় বের করলো দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সঠিক সময়ে আসল ডাক্তার রেড্ডি ফোন করে কৌশিকীকে জানাই সে এখনো এসে পৌঁছয়নি। আর তাতেই সবাই বুঝতে পেরে যায়। তাই জন্য বাধ্য হয়ে মেহেন্দিকে পালিয়ে আসতে হয়েছে। তারপরেই মেহেন্দি শাশুড়িকে ফোন করে জগদ্ধাত্রী অপারেশনের খোঁজখবর নেয়। বৈদেহি জানায় জগদ্ধাত্রীর অপারেশন শ্রীমতি ম্যাডাম করছেন। এদিকে উৎসবের সাথে বৈদেহিকে কথা বলতে শুনে নেয় রাজনাথ। রাজনাথ বৈদেহির থেকে ফোন নিয়ে উৎসবকে বারবার বলে ফিরে এসে সারেন্ডার করতে ক্ষমা চাইতে। তাহলে স্বয়ম্ভুকে বলে তিনি উৎসবের শাস্তি কম করবে। কিন্তু উৎসব জানিয়ে দেয় সে ফিরবে না।
এদিকে জগদ্ধাত্রী বৈদেহিকে বলে যদি তার মা সুস্থ হয়ে যায় আবার নিজের পায়ে দাঁড়ায় তাহলে সে সমস্ত সম্পত্তি অধিকার ছেড়ে দেবে। উৎসব আর মেহেন্দির হাতে তুলে দেবে। কিন্তু যদি জগদ্ধাত্রী সুস্থ না হয় তাহলে মেহেন্দি আর উৎসবকে কবরের নিচ থেকে হলেও খুঁজে বের করে সরাসরি গুলি করে এনকাউন্টার করে দেবে। সাথে জগদ্ধাত্রী তার ঠাকুমাকে এটাও জানিয়ে দেয় যে জগদ্ধাত্রী যদি সুস্থ হয়ে ফেরে তাহলে জগদ্ধাত্রীকে পরিচর্যা করবেন তিনি। বৈদেহিকে মায়ের সেবিকা বানিয়ে রাখবে দুর্গা।
এদিকে দুর্গা তো মাকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। দুর্গা থিয়েটারের বাইরে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। মেনন এসে দুর্গাকে সাহস যোগাতে থাকে। দুর্গা বারবার সবাইকে জিজ্ঞাসা করে তার মা ভালো হয়ে যাবে কি না। আর বৈদেহিকে বারবার করে বলে উৎসব আর মেহেন্দিকে ক্ষমা করবে না সে। দুজনকে খুঁজে পেলে উপযুক্ত শাস্তি দেবে আর ততদিন বৈদেহিকে জগদ্ধাত্রীর সেবা করতে হবে।
আরও পড়ুনঃ নিজের লক্ষ্যে অনড় রায়ান! পারুলের হাতে হাত রেখেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিল সে! ছেলেকে আটকাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল মা!
তারপর অপারেশন থিয়েটারের আলো নেভে। বেরিয়ে আসেন শ্রীমতি ম্যাডাম। দুর্গা ব্যাকুল হয়ে ওঠে তার মা কেমন আছে জানার জন্য। আট ঘণ্টার টানা অপারেশনের পর শ্রীমতি ম্যাডাম খুবই ক্লান্ত। তারপর তিনি জানান অপারেশন সফল হয়েছে। কিন্তু জগদ্ধাত্রী যে আবার উঠে দাঁড়াবে, কথা বলবে সেটা কিছুই বলা যাচ্ছে না। জগদ্ধাত্রী কবে সুস্থ হবে সেটা এখনো জানা নেই। কিন্তু সে প্রাণে বেঁচে গেছে। মায়ের অপারেশন সফল হওয়ার পর দুর্গা উৎসবের কাছে ছুটে যায়। ডিপার্টমেন্টের লোক উৎসবের লোকেশন ট্র্যাক করেছে। সেখানে পৌঁছে উৎসবকে একেবারে পাকড়াও করে নিয়ে আসে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

