‘এই ঝড় বৃষ্টির মাঝে গঙ্গায় নৌকো নিয়ে নামতে বাধ্য করা হয়, আমি…’ রাহুলের মৃ’ত্যুতে উত্তপ্ত টলিউড! অভিনেতাদের প্রতি কেন এত অবিচার? মুখ খুললেন জীতু কমল!

অভিনেতা রাহুল ব্যানার্জি (Rahul Arunoday Banerjee)-র মৃত্যুর ছয় দিন পরেও থামেনি বিতর্ক। টলিউড জুড়ে এখনো চলছে আলোচনা আর প্রশ্ন। প্রথমদিকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় আর্টিস্ট ফোরাম (Artist Forum)-কে ঘিরে সমালোচনা বাড়ছিল। অবশেষে ফোরাম নড়েচড়ে বসে জানায়, তারা প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে।

শুক্রবার রাতে সাংবাদিকদের ডেকে ফোরামের তরফে জানানো হয়, শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানো হবে। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তেও সন্তুষ্ট নন অভিনেতা Jeetu Kamal। শুরু থেকেই তিনি এই ঘটনার প্রতিবাদ করে আসছেন। ফোরামের এই দেরিতে পদক্ষেপ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, শুধু দুঃখ প্রকাশ বা পরে পদক্ষেপ নেওয়া যথেষ্ট নয়, সময়মতো ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

নিজের অভিজ্ঞতার কথাও সামনে এনেছেন জীতু। কয়েক মাস আগে শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ও নাকি প্রোডাকশনের অব্যবস্থা নিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাননি। এমনকি খারাপ শারীরিক অবস্থার মধ্যেও তাঁকে কাজ করতে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি

আরও পড়ুনঃ ‘বাবার হাত ধরে এসেছিল প্রথম, আজকে সেই ছেলেটার মৃ’তদেহর সামনে…!’ অকালে চলে গেল একটি জলজ্যান্ত প্রাণ! বিচারের আশায় চৈতি ঘোষাল! রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী!

জীতুর কথায়, যদি আগেই অভিযোগগুলিকে গুরুত্ব দেওয়া হত, তাহলে হয়তো আজকের এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত। তাঁর মতে, শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর টলিউডে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Back to top button