দ্বিতীয় স্ত্রী ঋতিকার ভাইঝির জন্মদিনে উপস্থিত হিরণ! ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্নের ঝড়! ‘অনিন্দিতার সঙ্গে কবে হবে আইনি বিচ্ছেদ?’ ‘আমাদের আইনি বিচ্ছেদ…আর কিছু বলতে পারব না!’ প্রশ্নের উত্তরে কি বললেন হিরণ?

অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং ঋতিকা গিরির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এর আগে সমাজমাধ্যমে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ এখনও সম্পূর্ণ হয়নি।
সম্প্রতি ঋতিকা গিরি তাঁর সমাজমাধ্যমে পরিবারের একটি অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও ভাগ করে নেন। ভাইঝির অন্নপ্রাশনের সেই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন হিরণও। এই ছবিগুলি প্রকাশ্যে আসার পর থেকেই ফের শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা।
যদিও হিরণ বা ঋতিকা কেউই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে নতুন ছবিগুলি দেখার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, হিরণের প্রথম স্ত্রীর সঙ্গে কি আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে? এই বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে নেটমাধ্যমে।
এই প্রসঙ্গে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানান, তাঁদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি। তাঁর কথায়, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুনঃ সম্রাটের কোলে চড়ে ঝিনুকের গৃহে প্রবেশ! স্বপ্নের মতো রাজপ্রাসাদ নাকি একাকীত্বের মায়াজাল? সম্রাটের বাড়িতে পা রেখেই অবাক ঝিনুক! দুর্ধর্ষ আজকের পর্ব

এর আগেও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ঋতিকা সমাজমাধ্যমে হিরণের ছবি শেয়ার করেছিলেন। সাম্প্রতিক পারিবারিক অনুষ্ঠানের ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর আবারও চর্চা শুরু হয়েছে। যদিও অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং ঋতিকা গিরি এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।

