গণেশ চতুর্থীর দিন একি করলো মিহি! তার অসাধারণ প্রতিভায় মুগ্ধ টলিপাড়া!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম হলো কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। এই ধারাবাহিকে একজন সিঙ্গেল মাদারের গল্প উঠে এসেছে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মোহনা মাইতি (Mohona Maity)। আর তার মেয়ে মিহি চরিত্রতেই অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছে ছোট্ট রাধিকা কর্মকার (Radhika Karmakar)। ধীরে ধীরে যেন ছোট্ট রাধিকাই হয়ে উঠেছে ধারাবাহিকের মুখ্য চরিত্র।

কি করে আসা হল অভিনয়ে?

রাধিকাকে প্রথম দেখা গেছিল জি বাংলারই আরেক জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরিতে। সেখানে রাধিকা প্রতিযোগী হিসেবেই এসেছিল। তারপরেই জি বাংলার এই ধারাবাহিকে ডাক পায়ে সে। অভিনয় করতে কেমন লাগছে রাধিকার? এই বিষয়ে স্বতঃস্ফূর্ত ভাবেই রাধিকা জানায়, “মেকআপ করতে খুব ভালো লাগছে। এই সিরিয়ালে কাজ করতেও খুব ভালো লাগছে। আমার অভিনয় করতে ভালো লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি অভিনয় করি”।

জি বাংলা, বাংলা ধারাবাহিক, বাংলা টেলিভিশন, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২৮ আগষ্ট, মোহনা মাইতি, সায়ন বসু, রাধিকা কর্মকার, Zee Bangla, Bengali Serial, Bengali television, ke prothom kache esechi, ke prothom kache esechi today episode, ke prothom kache esechi today episode 28 August, Mohona Maiti, sayan Bose, Radhika karmakar

রাধিকার সোশ্যাল মিডিয়ার কান্ড কারখানা

অভিনেত্রীর পাশাপাশি রাধিকা একজন সোশ্যাল মিডিয়া স্টারও বটে। মাত্র ৪ বছর বয়সেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা অনেক। নিয়মিত নিজের সোশ্যাল মিডিয়ায় নানান রকম রিলস, ছবি পোস্ট করে সে । তার নাচ গানের ভিডিও গুলি দর্শকদের জন্য দারুন আনন্দের কারণ হয়ে ওঠে। মিষ্টি রাধিকার গান, নাচ, অভিনয় দেখতে দারুন পছন্দ করেন দর্শকরা। প্রায়শই তার বিভিন্ন ভিডিও গুলো ভাইরাল হয়।

রাধিকার পরিচয় কিন্তু শুধু একজন শিশুশিল্পী বা সোশ্যাল মিডিয়া স্টার হিসেবে নয়। এই বয়স থেকেই খুব ভালো পিয়ানো বাজায় রাধিকা। ঠাকুরের বেশ কিছু মন্ত্রও জানে। দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর সহ অনেক ঠাকুরের মন্ত্র নিয়মিত পাঠ করে সে। বরাবরই ঠাকুরভক্ত রাধিকা। এবার গনেশ পুজোর দিন এই কান্ড ঘটিয়ে সবাইকে অবাক করে দিল রাধিকা।

Radhika _ Mihi

আরও পড়ুনঃ তার কেটে গেল পর্নার! বদমাইশ সুইটিকে এবার ঝেঁটিয়ে বিদায় করবে সে!

হলুদ রঙের শাড়ি পড়ে হাতে গনেশ ঠাকুর নিয়ে স্পষ্ট উচ্চারণে অনর্গল ভাবে গনেশ পুজোর মন্ত্র পাঠ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে রাধিকা। হলদে শাড়িতে তাকে অসম্ভব মিষ্টি দেখালেও নজর কেড়েছে তার মন্ত্রপাঠ। এই বয়সেই কি করে এতটা সাবলীল রাধিকা! বারবার দর্শকদের মনে জাগে এই প্রশ্ন।‌

Back to top button