তার কেটে গেল পর্নার! বদমাইশ সুইটিকে এবার ঝেঁ’টিয়ে বিদায় করবে সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিককে দেখা যায় স্মৃতিশক্তি হারিয়ে পর্না সৃজনকে সুইটির বর ভেবে সৃজনের জীবন থেকে দূরে যাওয়ার জন্য নিজের বস অভিমন্যুকে বিয়ে করবে বলে ঠিক করে। এরপর সৃজনরা এই কথাটা জানতে পেরে দত্ত বাড়ির প্রত্যেকটা সদস্যকে ছদ্মবেশে নিয়ে হাজির করে বিয়ের মন্ডপে এবং সৃজন নিজের জেঠির সাহায্যে পর্নাকে বিয়ের মন্ডপ থেকে নিয়ে পালায়।
Neem Phuler Modhu 8 September full episode/নিম ফুলের মধু ৮ সেপ্টেম্বর পুরো পর্ব-
আজকের পর্বের শুরুতেই দেখা যায় যে পর্না কিছুতেই সৃজনকে বিয়ে করতে রাজি নয়। সে বারবার সুইটি বৌদির কথা বলতে থাকে। অন্যদিকে সৃজন বারবার বোঝানোর চেষ্টা করছে এই বিয়েতে কোন ভুল নেই কিন্তু পর্না কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছে না। সৃজনের বাবা ওমি বাবু পর্যন্ত পর্নাকে বলে আমি তো বলছি পর্না কোনও ভুল হচ্ছে না, ওকে তুমি বিয়ে কর এটাই ঠিক। আমি তো বাবা হয়ে বলছি তোমায়।

কিন্তু পর্না কিছু মানতে চায় না, সকলেই চাই পর্নাকে সত্যিটা বলে দিতে যে সৃজন তোমার বর, কিন্তু সৃজন মানা করে কারণ সে চায় না পর্নার কোনও ক্ষতি হয়ে যাক,পর্না যদি জোর করে সবটা মনে করবার চেষ্টা করে, তাহলে ওর ক্ষতি হতে পারে। তাই সৃজন বলে দরকার পড়লে আমি পর্নাকে জোর করে বিয়ে করব কিন্তু এখন সবটা বলার দরকার নেই। এরপর চয়ন পর্নাকে বলে তুমি প্লিজ আমার দাদাকে বিয়েটা করে নাও, এতে সবার ভালো।
কিন্তু পর্না বলে আমি কিছুতেই সুইটি বৌদির সংসার ভাঙবো না। আমি কিছুতেই এত বড় অন্যায় করব না। তখন সৃজন পর্নাকে কোলে তুলে নিয়ে মণ্ডপে চলে আসে আর নিজেই নিজের গাঁটছড়া বেঁধে নেয়। চয়ন তখন বলে, ভাবা যায় আমার দাদাটা দিনে দিনে কত রোমান্টিক হয়ে গেছে!এরপর পর্নাকে কোলে তুলে মন্ডপে ঘুরতে থাকে সৃজন। এইভাবে বিয়ের প্রত্যেকটা নিয়ম মানা হয়ে যায়।
এরপর সিঁদুর দানের সময় আসে কিন্তু সিঁদুর দানের সময় পর্না বাধা দেয়। তখন সৃজন বলে পর্না তুমি বিশ্বাস করো আমি বিবাহিত নই। আমি রঘুনাথপুরে ব্যবসার কাজে গিয়েছিলাম, তখন আমি সুইটির খপরে পড়ে যায়। সুইটি আমাকে বলে, এখানে খাওয়া-দাওয়া করে নিয়ে সকালে যাবেন। সকালবেলায় ক্লাবের ছেলেরা আমাকে ক্রিকেট খেলতে ডাকে।
আরও পড়ুনঃ প্রমাণ সহ হাতেনাতে কমিলিনীকে ধরল মধুবনী! ধারাবাহিকে বিরাট ধামাকা!
এরপর ক্লাবের ছেলেরা বলে এখানে একটা শর্ট ফিল্ম হবে আর শর্ট ফিল্মের শুটিং হবে। এই বলে আমাকে শুটিং করায় এবং তারপর বলে সুইটি তোমার বউ এইভাবে ওরা আমাকে ফাঁসিয়ে দেয়। আমি সত্যি বলছি সুইটি আমার কেউ হয় না। তুমি কি আমাকে বিশ্বাস করো না ? পর্না বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। এরপর সৃজন পর্নার সিঁথিতে সিঁদুর দিয়ে দেয় আর পর্না সৃজনের বিয়ে হয়েছে দেখে সবাই আনন্দে নাচতে থাকে।

