কাছের মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়লেন রচনা ব্যানার্জি! তার জীবনে নেমে এলো শোকের ছায়া!

বাংলার দর্শকদের বিপুল পরিমাণে বিনোদন (Entertainment) এবং শিক্ষা উভয় প্রদানের লক্ষ্যে টেলিভিশন (Bengali Television) একটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial) বর্তমানে বিনোদনের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠলেও আনুষঙ্গিক কিছু রিয়ালিটি শো রয়েছে যে অনুষ্ঠানগুলি সমানভাবে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। সেগুলির মধ্যে অন্যতম হলো জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ান (Didi no 1)।

জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই অনুষ্ঠানটি বর্তমানে বাংলার প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এটি হল সবথেকে দীর্ঘতম রিয়েলিটি টিভি শোগুলির মধ্যে একটি। বেশ দীর্ঘ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটি দর্শকদের বিনোদন দিয়ে আসছে। আর এই অনুষ্ঠানটির সঞ্চালিকা হিসেবে বহু বছর ধরে কাজ করে চলেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।

অভিনেত্রী রচনা ব্যানার্জিকে দর্শকমহল অভিনেত্রী হিসেবে যতটা সম্মান দেন ঠিক ততটাই সম্মান দেন এই জনপ্রিয় অনুষ্ঠানটির সঞ্চালিকা হিসেবেও। তাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান ভাবতেও পারেন না বাংলার দর্শক। তবে এই মুহূর্তে অভিনেত্রীর জীবনে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: কৃষ্ণার বদমাইশি দেখে রক্ষে নেই! এবার তার থেকেও এক কাঠি উপরে অপরাজিতা! নেটমাধ্যমে তুলনা টেনে মজা করলেন ভক্তরা

সম্প্রতি রাজনীতিতে পদার্পণ করেছেন তিনি। এখন জোড় কদমে চলছে ভোট। আর এই ভোটের প্রচারেই প্রায়শই দেখা মিলছে অভিনেত্রীর। বেশ কয়েকবার অভিনেত্রীর স্বামীকেও ভোটের প্রচারে অভিনেত্রীর পাশে থাকতে দেখা গিয়েছে। অভিনেত্রীর জীবনের সকল প্রকার চড়াই উতরাইয়ে তার পাশে থেকেছেন স্বামী প্রবাল বসু। ভোটের ফলাফলে স্ত্রীকে জয়ী হতে দেখতে অধীর আগ্রহে বসেছিলেন তিনি। কিন্তু এর মাঝেই ঘটে গেল সেই চরম দুর্ঘটনা।

শাশুড়ি মাকে হারালেন অভিনেত্রী রচনা

বহুদিন ধরেই অসুস্থতার মধ্যে দিয়ে দিনযাপন করছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জীর শাশুড়ি মা। শেষ পর্যন্ত আর এই রোগ ভোগের সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে পারলেন না তিনি। গত বৃহস্পতিবার পরলোক গমন করলেন অভিনেত্রীর শাশুড়ি মা। গত বছর নিজের বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী আর এই বছর হারালেন শাশুড়ি মাকে। ভোটের রেজাল্ট জানার আগেই মেয়েকে ছেড়ে বিদায় নিলেন তিনি। শাশুড়ি মায়ের মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছেন অভিনেত্রী।

Back to top button