কৃষ্ণার বদমাইশি দেখে রক্ষে নেই! এবার তার থেকেও এক কাঠি উপরে অপরাজিতা! নেটমাধ্যমে তুলনা টেনে মজা করলেন ভক্তরা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় দুই ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ও ‘কোন গোপনে মন বসেছে’ (Kon Gopone Mon Veseche)। দুই ধারাবাহিকই টিআরপি তালিকায় (Trp List) প্রথম পাঁচে নিজেদের পোক্ত জায়গা ধরে রেখেছে। সৃজন-পর্ণা ও শ্যামলী-অনিকেতের অনস্ক্রিন রোম্যান্স বেশ পছন্দ দর্শকদের। যদিও দুই জুটির সম্পর্কের মাঝে বারবার এসেছে তৃতীয় ব্যক্তি।

তবে তৃতীয়ব্যক্তি অর্থে, নায়ক বা নায়িকার কোনও গোপন প্রেমিক-প্রেমিকা নন। দুই জুটির রোম্যান্সের অন্তরায় নায়কের মা। সৃজনের মা কৃষ্ণা ও অনিকেতের মা অপরাজিতা। দুজনেই ছেলে অন্ত প্রাণ। মায়ের আঁচলের বাঁধন ছাড়িয়ে ছেলে বৌয়ের সঙ্গে সময় কাটাবে, এ যেন কিছুতেই মেনে নিতে পারে না দুজন।

ছেলের বৌ যাতে ছেলের সঙ্গে শখ্যতা না তৈরি করতে পারে, এই নিয়ে কোনও কসুর ছাড়েনি কৃষ্ণা ও অপরাজিতা। বর্তমানে মায়ের ছেলে সৃজন খানিকটা হলেও, পর্ণার পাল্লায় পড়ে নিজের বুদ্ধির ব্যবহার শিখেছে। তবে অনিকেতের অবস্থা আরও সঙ্গিন। অপরাজিতা শর্ত রেখেছে নয় বৌ নয় মা। যেকোনো একজনকেই অনিকেতকে বেছে নিতে হবে।

আরও পড়ুন: কুমাতার বেনজির দৃষ্টান্ত মিলল মিঠিঝোরায়! নিজের দুই সন্তানের প্রতি দুরকম ব্যবহার রাই ও নীলুর মায়ের! সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

এদিকে শর্ত শুনে অনিকেত পড়েছে দোটানায়। শ্যামলীর প্রতি ভাল লাগা জন্ম নিয়েছে তাঁর মনে। কিন্তু যতবার শ্যামলীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় আসে তখনই মায়ের কথা কানে বাজে অনিকেতের। প্রথমে কৃষ্ণা। এখন কৃষ্ণার সঙ্গে সঙ্গে অনিকেতের মা অপরাজিতাও জাঁদরেল শাশুড়ি হওয়ার তালিকায় নাম লিখিয়েছে।

অপরাজিতাকে নিয়ে নেটিজেনরা কী বলছেন?

এক নেট নাগরিক লিখেছেন, “এই অপরাজিতা কৃষ্ণার থেকে এককাঠি উপরে হবে। পর্ণা যেমন এখন ও শ্বাশুড়ির মন জয় করতে পারেনি। শ্যামলীর ও সেই দশা হবে। শ্যামলী যাই করবে ওনার সমস্যা। কিন্তু অদিতি ম্যাম দেখতে যেমন সুন্দর অভিনয়ও।”

Bengali serial

Back to top button