‘মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়া যায়, অভয়ার পাশে থাকা হয় কি?’- সরকারের পক্ষেই রচনা! প্রতিবাদী তারকাদের এক হাত নিলেন সাংসদ তথা অভিনেত্রী! বিচারের আশায় রাস্তায় নামা নিছক ভন্ডামি?

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তবে তিনি বর্তমানে শুধুমাত্র অভিনেত্রী, সঞ্চালিকা নন। তিনি এখন সাংসদ। চব্বিশের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রচনা ব্যানার্জি। প্রথম থেকেই ‘দিদি নম্বর ওয়ান’ রচনাকে নিয়ে চারিদিকে ছিল তুমুল উত্তেজনা। ভোটের রেজাল্ট বেরোতে দেখা যায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন রচনা ব্যানার্জি।
এই বছর প্রথমবার রাজনীতির ময়দানে অভিষেক হয়েছিল তাঁর। আর প্রথম বারেই কেল্লাফতে। তিনি এখন সরাসরি লোকসভার সাংসদ। হুগলি কেন্দ্রের মানুষজনের জন্য অনেক দায়িত্ব তাঁর। নিজের কর্মকাণ্ডের জন্য ট্রোলের মুখে পড়তে হয়। যা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে পড়ে।
বিগত ১০-১২ বছর ধরে অভিনয় জগতের থেকে দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রীর। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সঞ্চালিকা হওয়ার পর থেকে অভিনেত্রীর জনপ্রিয়তা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা ব্যানার্জি। পাশাপাশি সাংসদ হয়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত বছর কলকাতার বুকে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনা, যা আজও ভাবেই তোলে সকলকে। নয় আগস্ট কলকাতার জনপ্রিয় সরকারি হাসপাতাল আরজি করে মহিলা চিকিৎসকের উপর নির্মম অত্যাচার এবং তার খুনের জন্য ঘটনার পর কেঁপে উঠেছিল গোটা দেশ।
সম্প্রতি সেই বিষয়েই একটি পডকাস্ট শোতে এসে নিজের বক্তব্য জানিয়েছেন রচনা। সরাসরি আঙ্গুল তুলেছেন কিছু মানুষের উপরে। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, ‘আমি রাস্তায় মোমবাতি নিয়ে হাঁটলাম বড় বড় প্ল্যাকারে প্রতিবাদী কথা লিখে বেরিয়ে পড়লাম সোশ্যাল মিডিয়ায় সেটা দেখানো হলো তাহলেই আমি আসলে অভয়ার পাশে দাঁড়ালাম সেটা কখনোই হয় না। রাস্তায় না নেমে প্রতিবাদ করলে যে সেই পরিবারের পাশে আমরা নেই এই কথাটাই তো ভুল।’
আরও পড়ুনঃ ‘কৃষভি সুন্দরী মেয়ে দেখলেই খুশি হয়ে যায়…’- শ্রীময়ীর মন্তব্যে ফের ট্রোলের শিকার কাঞ্চন কন্যা! ‘এ তো পুরো বাবার মতন হয়েছে!’- বাবা মেয়ের মিল দেখে বেজায় খুশি নেটপাড়া! কুরুচিকর আক্রমণ সমাজ মাধ্যমের!
উল্লেখ্য অভয়া কান্ডের সময় এমন অনেক অভিনেতা-অভিনেত্রীকে রাস্তা নামতে দেখা যায়নি যারা রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত। কোন না কোন ভাবে তারা শাসক দলের হয়ে কাজ করেন। এর আগেও দেবলীনা কুমারকে নিয়ে এমন অভিযোগ করেছিলেন একদল নেটিজেন। কিন্তু এবারের রচনা ব্যানার্জি সেই সমস্ত নেটিজেনদের জানিয়ে দিলেন রাস্তায় নেমে প্রতিবাদ করলেই তার পাশে থাকা অন্যায়ের প্রতিবাদ করা হয় না। সেটাই তিনি মনে করেন।

