‘কৃষভি সুন্দরী মেয়ে দেখলেই খুশি হয়ে যায়…’- শ্রীময়ীর মন্তব্যে ফের ট্রোলের শিকার কাঞ্চন কন্যা! ‘এ তো পুরো বাবার মতন হয়েছে!’- বাবা মেয়ের মিল দেখে বেজায় খুশি নেটপাড়া! কুরুচিকর আক্রমণ সমাজ মাধ্যমের!

সম্পর্কে আসার পর থেকেই তো প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসে কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) নাম। তারপর বিয়ে সন্তান জন্ম দেবার পর বারবার তারা চর্চায় উঠে এসেছে। তবে এবারে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল কাঞ্চন শ্রীময়ীকে। এমনিতেই তাদের নিয়ে বিতর্কের শেষ নেই। এরই মাঝে কাঞ্চনের পরিবারের সাথে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
গত বছর নভেম্বর মাসে কাঞ্চন শ্রীময়ীর কোল আলো করে এসেছে কন্যা সন্তান। সন্তান জন্ম দেওয়ার পরে বিধায়ক ভীষণ খুশি। যদিও সমালোচনা তাদের পেছন ছাড়েনি। কিন্তু এবারের সেই ছোট্ট একরত্তি সন্তানকে ভয়ংকর ঘটনার শিকার হতে হয়েছে। এখনো এক বছর হয়নি কাঞ্চন কন্যার এর মাঝেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা।
দুজনেই ব্যস্ত মানুষ। কাঞ্চন তার নতুন ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আর শ্রীময়ীও সম্প্রতি কাজে ফিরেছেন। সে কারণে ব্যস্ত রয়েছেন। ওদিকে রাজনীতির ময়দানেও ব্যস্ত থাকেন কাঞ্চন। শাসক দলের সঙ্গে যুক্ত তাই রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন অভিনেতা। তবে মাঝে মধ্যেই তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সম্প্রতি গিয়েছে কালীপুজো। আর সেই দিন মেয়ে কৃষভির সাথে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীময়ী কৃষভিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কোলে করে নিয়ে এসেছে মিডিয়ার সামনে। আর মিডিয়ার সামনে এসেই কৃষিবি চারিদিক ঘুরে দেখছে। তখনই শ্রীময়ী জানান কৃষভি সুন্দরী মেয়ে দেখলে ভীষণই খুশি হয়ে যায়। সুন্দরী মেয়ে নাকি তার খুবই পছন্দ। ছেলেদের দেখলে সে অতটা পাত্তা দেয় না। কিন্তু সুন্দরী মেয়ে দেখলে তার দিকে একদৃষ্ট তাকিয়ে থাকে তার মেয়ে। আর অভিনেত্রীর মুখে কথাটা শোনা মাত্রই শুরু হয়ে গেছে ট্রোল।
এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই এক একজন নেটিজেন এক এক রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এমা এভাবে বলতে নেই এখন সবাই বলবে বাবার মতো হয়েছে।’ কেউ বলেছে, ‘ঠিক ওর বাবার মতো সুন্দরী মহিলা দেখলে তো খুশি হবেই।’ আবার একজন বলেছেন, ‘মানে কাঞ্চনের বাইরের রূপ-ই শুধু পায়নি কৃষভি, আত্মাও বাপের মতো।’ একজন লিখেছেন, ‘সুন্দরী মহিলা দেখলে খুশি? পুরো বাবার মত হয়েছে তো।’
আরও পড়ুনঃ বহু বছর পর আবার একই ফ্রেমে জিৎ-কোয়েল! অভিনেতার মুখোমুখি হতেই রাগে ফেটে পড়লেন কোয়েল! ক্ষোভ উগরে দিলেন টলি কুইন! কি করেছেন অভিনেতা জিত?
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

