‘আমি চাইলে অনেকের মনই ভাঙতে পারি!’ কার উদ্দেশ্যে এমন কথা বললেন প্রতীক? তবে কি শীঘ্রই ভাঙতে চলেছে সোনামণির মন!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় একজন অভিনেতা হলেন প্রতীক সেন (Pratik Sen)। বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে আমরা অভিনেতাকে বহুবার নায়ক চরিত্রে দেখতে পেয়েছি। নায়ক চরিত্রে অভিনয় করে বরাবরের সকলের মন জিতে নিয়েছেন অভিনেতা। খোকাবাবু, মোহর, সাহেবের চিঠি, উড়ান-এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা মিলেছে প্রতীকের। বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি জি বাংলার নতুন শুরু হওয়া ধারাবাহিক দাদামণিতে অভিনয় করতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা বেশি হয়ে থাকে। সকলের মনেই আগ্রহ থাকে তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী বাস্তব জীবনে কেমন, তাদের জীবনে মনের মানুষ কে। তেমনি প্রতীকের ভক্তরাও প্রতীক সম্পর্কে নানান কথা জানতে চান।

এক সাক্ষাৎকারে সেই সব প্রশ্নের উত্তরই ভক্তদের জানিয়েছেন প্রতীক। দাদামণি ধারাবাহিকে যেমন দাদামণি সবাইকে আগলে রাখে। চার বোনেদের যত্ন নেয় বাস্তবেও কি প্রতীক সেরকম প্রশ্ন করা হয় অভিনেতাকে। প্রতীক জানান তার নিজের কোন ভাই বোন নেই। দূর সম্পর্কে যারা আছে তাদের সাথে এতটা যোগাযোগ নেই। তাই এই দাদামণি ব্যাপারটা নেই তার মধ্যে।

এরপরে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় প্রেমিক হিসেবে তিনি কেমন। প্রতীক জানান, ‘ছেলে মেয়ে নির্বিশেষে সকলের মধ্যেই রোমান্টিক ব্যাপারটা আছে। আমিও প্রেমিক মানুষ, ভীষণ রোমান্টিক। কিন্তু সেভাবে কখনো কাউকে মনের কথা বলার সুযোগ হয়নি। যখনই বলতে গেছি নয় তার জীবন সঙ্গী আছে, নয় সে বিবাহিত, নয় তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কাছেও কেউ কোনদিনও প্রেমের প্রস্তাব নিয়ে সেভাবে আসেনি দূর থেকে ভেবে নিয়েছি আমি অহংকারী অথবা রাগী। কেউবা ভেবেছে আমি হয়তো ফিরিয়ে দেবো খারাপ ব্যবহার করব তাই জন্য কেউ কোনদিনও বলতে আসেনি। আমার মা বলে আমি খুব ভালো প্রেমিক হব।’ এছাড়া অভিনেতা জিজ্ঞাসা করা হয় প্রেমে কোনদিনও মন ভেঙেছে কিনা। সেই প্রশ্নের উত্তরে প্রতীক জানান, ‘না কোনদিনও মন ভাঙ্গেনি। মন-টোন ভাঙার কোন ব্যাপারই নেই। এত সহজে মন ভাঙ্গে না আমার। তবে আমি চাইলে অনেকের মনই ভাঙতে পারি।’

আরও পড়ুনঃ ‘আমি সাতদিন যৌ’ন পল্লীতে থেকেছি…আমার লজ্জা, ঘেন্না কিছুই নেই!’ যেকোনো জায়গাতেই নিজেকে মানিয়ে নিতে পারেন অভিনেত্রী জয়া আহসান!

কিন্তু বাস্তবে কার সাথে প্রেম করছেন অভিনেতা সে বিষয়ে তিনি কিছু বলেননি। নিজেকে সিঙ্গেল হিসেবেই দাবি করছেন প্রতীক। মাঝে টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহার সাথে প্রতীকের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। স্টার জলসার একসময় জনপ্রিয় ধারাবাহিক মোহর-এ দুজনে একসঙ্গে জুটি বেঁধেছিলেন। সেখান থেকে তাদের সুন্দর কেমিস্ট্রি ফুটে ওঠে। ওই ধারাবাহিক শেষ হওয়ার পর অনেকেই ভেবেছিলেন হয়তো বাস্তবেও প্রেম করছেন দুজনে। কিছুদিন আগে সোনামণিও তার সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি রহস্যজনক পোস্ট করেছিলেন। তবে সোনামণি এবং প্রতীকের প্রেমের গুঞ্জন আদৌ সত্যি কিনা সেটা জানা যায়নি।

Back to top button