আদৃত-কৌশাম্বীর পর আবার বিয়ের পিঁড়িতে জি বাংলার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী! বিয়ের কথা নিজেই জানালেন অভিনেত্রী

কদিন অন্তর অন্তর টলিপাড়ায় বাজছে বিয়ের সানাই। সম্প্রতি ‘মিঠাই’ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর
(Kaushambi Chakraborty) বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল চারিদিকে। টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি বিয়ে সেরে এখন চুটিয়ে সংসার করছে। তবে এরই মধ্যে শোনা গেল আরো একটি অবাক করা খবর। খুব শীঘ্রই মালাবদল সারতে চলেছেন টলি পাড়ার অপর জনপ্রিয় জুটি।
অভিনয়ের সূত্র ধরে ভালোবাসা এই প্রথম নয়। এর আগেও অনেকেই টলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খুঁজে পেয়েছেন নিজের মনের মানুষ। বিয়ে সেরে বহু বছর সুখে সংসার করছেন তাঁরা। তবে অনেকেই চুপিসারে প্রেম করছেন। বিয়ের খবর পাকা হলে তবেই তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনছেন। ঠিক সেই রকমই এক জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে চারিদিকে আলোচনা শুরু হলো। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, চলতি বছর অক্টোবর মাসেই বিয়ের পিঁড়িতি তাঁরা।
সাত পাকে ঘুরবেন টলিউডের জনপ্রিয় জুটি!
সম্প্রতি একটি কথা প্রকাশ্যে আসছে যে, পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র অভিনেতা ও প্রেমিক শুভ্রজিৎ সাহার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অনেকদিন ধরেই আলাপ ও পরিচয় তাঁদের। প্রেমে ছিলেন অনেক দিন। তবে এবার সময় এসেছে সম্পর্ককে পরিণতি দেওয়ার। আর তাই জন্যই কোমর বেঁধে লেগেছে
দুই বাড়ি। শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি চার হাত এক হতে পারে জুটি।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কথায় কথায় তিনি আভাস দিয়েছেন বিয়ের। যদিও তিনি সম্পূর্ণভাবে বিয়ের কথা খোলসা করতে নারাজ। কিছুদিন আগেই শেষ হয়েছে প্রিয়াঙ্কার অভিনীত ধারাবাহিক জি বাংলার ‘অষ্টমী’। এর আগে তিনি অভিনয় করেছেন খরকুটো, ছদ্মবেশী, কনস্টেবল মঞ্জু, করুণাময়ী রানী রাসমণি, ইত্যাদি সিরিয়ালে।
আরও পড়ুন: গোটা দত্ত পরিবারের হাতে মার খেলো অর্ণব, নবনীতা, সোহিনী! প্রতিশোধ নিতে বর্ষার হাতে লাঠি তুলে দিলো পর্ণা
অন্যদিকে অভিনেতা শুভ্রজিত-ও টলিউডের বেশ পরিচিত মুখ। বেশ কিছুদিন ধরেই জমিয়ে প্রেম করছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছিল জুটির একত্র ছবি। শুভ্রজিতের সঙ্গে মতে
মিল রয়েছে প্রিয়াঙ্কার। অতীতের সমস্ত ক্ষত সরিয়ে তার সঙ্গেই জীবনের বাকি দিনগুলি কাটাতে চান নায়িকা। খুব সম্ভবত চলতি অক্টোবরে আইনি বিয়ে সারবেন তাঁরা।
View this post on Instagram

