গোটা দত্ত পরিবারের হাতে মার খেলো অর্ণব, নবনীতা, সোহিনী! প্রতিশোধ নিতে বর্ষার হাতে লাঠি তুলে দিলো পর্ণা

অন্যায় অবিচার অত্যাচার সহ্য করতে করতে মানুষের সহ্য শক্তি অনেক বেড়ে যায়। তখন আর অল্পতে তারা ভেঙে পড়ে না। তারা ঘুরে দাঁড়াতে শেখে। এইবার ঠিক তেমন করেই ঘুরে দাঁড়িয়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজন এর বোন বর্ষা। সে আর ভয় পেয়ে চুপ করে থাকেনি। অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে নিম ফুলের মধু ধারাবাহিকের বর্তমান পর্বগুলি।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর তার গোটা দল বল বর্ষাকে নিয়ে ওই কোঠা বাড়ি থেকে বেরোনোর সমস্ত পরিকল্পনা করে ফেলে। আর তারপর সেই পরিকল্পনা মাফিক কাজ করে তারা সেখান থেকে বর্ষাকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এতক্ষণ বর্ষাকে অনেক কষ্ট দিয়েছে রোজী। তাই তাকে তার কৃতকর্মের জন্য উচিত শিক্ষা দেয় ধারাবাহিকের নায়িকা পর্ণা।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৫ জুন (Neem Phuler Modhu Today Episode 25 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বর্ষারা আজ যখন এখান থেকে পালাতে যাবে তখনই কিছু গুন্ডা তাদের ধাওয়া করে। কিন্তু সৌভাগ্যবশত সেখানে চলে আসে অঙ্কিতা ম্যাডাম। সে এসে বর্ষা, পিকলু, সৃজন, রুচিরা সবাইকে গাড়িতে তুলে নেয় আর একটা নিরাপদ জায়গায় গিয়ে নামায়। এখানে অপেক্ষা করছিল পর্ণার অতীতের সিনিয়র সাংবাদিক। পর্ণা তাকে অনেক ধন্যবাদ জানায় এই সাহায্যটা করার জন্য। অঙ্কিতা ম্যাডাম বলে, এইবার বর্ষাকে থানায় গিয়ে অর্ণবের বিরুদ্ধে বয়ান দিতে হবে।

দত্ত পরিবারের হাতে মার খেলো অর্ণব

ভালো ছেলে সেজে অর্ণব আর তার গোটা পরিবার চলে আসে একটা ধাবায়। প্লেনে ওঠার আগে এখানেই তারা তাদের ডিনার সারতে আসে। সেখানেই ওয়েটারের পোশাক পরে অর্ণবকে চমকে দেয় বর্ষা। তাকে দেখা মাত্রই সেখান থেকে পালাবার উপক্রম করে তারা। কিন্তু তখনই চলে আসে গোটা দত্ত পরিবার। বর্ষার শাশুড়ি নবনীতাকে চড় মারে কৃষ্ণা। তারপর শুরু হয় ধোলাই পর্ব।

আরও পড়ুন: ডিএনএ রিপোর্ট হাতে পেতেই অবাক স্বয়ম্ভু! প্রাণে বাঁচতে কাকলি দেবীকে মেরে ফেললো উৎসব!

পর্ণার হাতে মার খায় সোহিনী আর অর্ণব। যদিও অর্ণব এত কিছুর পরেও বারবার বর্ষাকে আলাদা করে ডেকে সবটা নিচে নেওয়ার পরিকল্পনা করছিল কিন্তু সেটা সফল হতে দেয়নি দত্ত পরিবার। নিজের ভুলটা বুঝতে পেরে এখন সম্পূর্ণরূপে নিজের মেয়ের পাশে দাঁড়িয়েছে কৃষ্ণা। এবার ঘুরে দাঁড়ানোর পালা বর্ষার। পর্ণা একটা মোটা লাঠি এনে ধরিয়ে দেয় বর্ষার হাতে। সেটা দিয়েই অর্ণবকে উচিত শিক্ষা দিতে বলে সে। প্রথমদিকে একটু সংকোচ বোধ করলেও পরবর্তীতে সেই লাঠি তুলে নিয়ে অর্ণবকে বেধড়ক মারতে থাকে বর্ষা।

 

Back to top button