বিরাট দুঃসংবাদ! আ’ত্মহত্যার পথ বেছে নিলেন জনপ্রিয় নায়িকা! শোকস্তব্ধ টলিপাড়া!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতার মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।

আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক উঠতি তারকার রহস্য মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। সকাল সকাল এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী নিজ বাড়ি থেকে উদ্ধার হলো ঝুলন্ত ম’রদেহ। গত রবিবার ১লা ডিসেম্বর নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর নি’থর দেহ। মাত্র ৩০ বছরেই নিজেকে শেষ করে দিলেন অভিনেত্রী। এর আগেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা অভিনেত্রী এভাবেই নিজের প্রাণ দিয়েছেন। অভিনেত্রীর ম’রদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। যদি অভিনেত্রী কেন এই ঘটনা ঘটিয়েছেন তা এখনো স্পষ্ট নয়, পুলিশ তদন্ত শুরু করেছে গোটা বিষয়টি নিয়ে।

জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন সবিতা শিবন্না। তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী সবিতা শিবন্নাকে কোন্ডাপুরের নিজের অ্যাপার্টমেন্টেই মৃ’ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁ’স লাগিয়ে আ’ত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, ওন্ধ কাথে হেলা, জ্যাকপট এবং বন্দনা।

আরও পড়ুন: বাড়ি বিক্রির কথা উঠতেই ভ’য়ংকর রেগে গেল দাদু! পরিস্থিতি সামলাতে একি করল জোনাকি!

ছবিতে অভিনয় করার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও একাধিক ধারাবাহিককে অভিনয় করার জন্য জনপ্রিয় ছিলেন সবিতা। এছাড়াও তিনি গালিপাতা, মঙ্গলা গৌরী, কোগিলে, ব্রহ্মগন্তু, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। আজ সেই জনপ্রিয় অভিনেত্রীকে আমরা আমাদের মধ্যে থেকে হারালাম।

Back to top button