বাড়ি বিক্রির কথা উঠতেই ভ’য়ংকর রেগে গেল দাদু! পরিস্থিতি সামলাতে একি করল জোনাকি!

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মিত্তির বাড়ি জোনাকির হাতের ছোঁয়ায় সেজে ওঠে, ঝলমল করে ওঠে চারিদিক। ঠাকুরদালান থেকে শুরু করে গোটা বাড়ি পুরনো জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলে জোনাকি। ধ্রুব সপরিবারে ঢাক বাজাতে বাজাতে উপস্থিত হয়েছে মিত্তির বাড়িতে। বাড়ির সবাইকে দেখে তো ঠাম্মির চোখে জল চলে আসে। ঠাম্মি সবাইকে একসাথে পেয়ে খুবই খুশি হন। এদিকে ধ্রুবর বাবা কাকারা তো সম্পত্তি আদায়ের জন্য এসেছে বাড়িতে। কিন্তু জোনাকির বিশ্বাস সে আবার শিখরের টানে সবাইকে এক জায়গায় করতে পারবে।
মিত্তির বাড়ি আজকের পর্ব ৩ ডিসেম্বর (Mittir Bari Today Episode 3 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাড়িতে মাছের কাঁটা পড়ে থাকতে দেখে পিসিমণি গোটা বাড়ি মাথায় তোলে। এজন্য ঝাঁটা বালতি নিয়ে নেমে পড়ে পুরো বাড়ি পরিষ্কার করার জন্য। কিন্তু সবাই মিলে বারণ করতে থাকে তবুও কোন কথা শোনে না পিসি। আর এতেই জোনাকি এবং পিসিমণির মধ্যে বালতি নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আর তাতেই বালতি হাত থেকে ছিটকে পড়ে যায় সেই আওয়াজেই চিৎকার করে ওঠে দাদু। দাদু নিজের বাড়ি খুব আগলে, যত্নে রেখেছে। এটা তার খুবই ভালোবাসার সম্পদ তাই জন্য বাড়িতে এতটুকু আঁচ লাগলেই তিনি চিৎকার করে ওঠেন।
আর দাদুরই চিৎকার শুনে তাদের ছেলেরা বলে ওঠে আর কতদিন এই পুরনো বাড়ি আগলে তিনি বসে থাকবে। এবার এই বাড়ি বিক্রি করার সময় এসেছে, এরপরে বিক্রি করলে সঠিক দাম পাবে না। আর এটা শুনেই তো বেজায় ক্ষেপে ওঠে ধ্রুবর দাদু। তিনি চিৎকার করে বেরিয়ে যেতে বলেন সবাইকে, ঠাম্মি কোন রকমে সবাইকে শান্ত করে। জোনাকি বাবা-ছেলের মধ্যে এরকম ভাঙ্গা সম্পর্ক দেখে মন খারাপ করে। ধ্রুব তখন বলে মিত্তির বাড়ির লোকজনকে জোনাকি এখনো চিনতেই পারেনি। কিন্তু জোনাকিও কথা দেয় জোনাকি ঠিক শিকড়ের টানে সবাইকে আবার এক করেই ছাড়বে।
শ্যামলা হওয়ায় শুনতে হয়েছে কটাক্ষ! বৈবাহিক জীবনেও মিলেছে হতাশা! সব বাধা পেরিয়ে সফল অভিনেত্রী এবং পরিচালিকা হয়ে উঠেছেন কঙ্কনা সেন শর্মা!
মা কালীর কাছে জোনাকি প্রার্থনা করতে থাকে যেন জোনাকির মনের ইচ্ছে পূরণ করে মা কালী। এরপরে দেখা যায় হঠাৎ করে কোথা থেকে ঝড় এসে সবকিছু ওলটপালট করে দিতে থাকে। ঠাকুরের চাঁদোয়া খুলে পড়ে যেতে থাকে। ঠিক তখনই সবাই মিলে একসাথে চাঁদোয়ার দড়ি টেনে ধরে, সব কিছু রক্ষা করার জন্য। আর এখনই জোনাকির বিশ্বাসের জয় হয়। এবারে দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

