মধ্য গগনে প্লেন, হঠাৎই দুর্ঘটনা! সেই সময়ে আকাশপথেই সায়ক চক্রবর্তী! ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ অভিনেতা!

বর্তমানে গুজরাটের প্লেন দুর্ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা দেশ। আমাদের দেশে এই ধরনের এত বড় ভয়াবহ দুর্ঘটনা বোধহয় বেশ কয়েক বছর পরে ঘটলো। বৃহস্পতিবার আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে মেঘানিনগর এলাকায়। প্লেনের ভেতরে থাকা ২৪২ জন যাত্রীদের বেশিরভাগই মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই খবরেই ভরে গিয়েছে। চারিদিকে এখন হাহাকার অবস্থা। কারণ প্লেন দুর্ঘটনায় সমস্ত যাত্রীর বডি পুড়ে গিয়েছে চেনার উপায় নেই কাউকেই। তাই প্রিয়জনদের মৃত্যুর খবর পেলেও তাদের শেষবারের মতো দেখার সৌভাগ্য হয়নি অনেকেরই। ঠিক সেই সময় মাঝ গগনে ছিলেন টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেতা এবং জনপ্রিয় ইউটিউব সায়ক চক্রবর্তী।
ঘটনার জেরে দুশ্চিন্তায় ছিলেন অভিনেতার পরিবারের সদস্যরাও। তবে কি ঐ একই ফ্লাইটে ছিলেন সায়ক? শেষবার তাকে কলকাতা বিমানবন্দরে ভিডিও করতে দেখা গিয়েছে। তারপর থেকেই তার ভক্তরা, সহকর্মীরা সকলেই চিন্তায় পড়ে গিয়েছেন। কেমন আছেন সায়ক কি অবস্থায় আছেন সেই খবর জানার জন্য অস্থির হয়ে পড়েছেন।
এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। তিনি বলেন, “আমি সুস্থভাবে পৌঁছে গিয়েছি গোয়ায়। কিছুক্ষণ আগেই নেমেছি। কিন্তু প্রথম প্লেন ক্রাশের খবরে ভয় পেয়ে যায় আমার বাড়ির সবাই। কারণ, হুট করে ওদের আমার কথা মনে পড়ে। যদিও আমি অন্য প্লেনে ছিলাম। আমি যখন জানতে পারি, তখন শিউড়ে উঠি। এমনই এতক্ষণের ফ্লাইট ছিল। তারপর ওয়েদার খুব খারাপ ছিল। তারপর যখন নামলাম, তখন খবরটা পাই। সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছনোর খবরটা দিই। এত লোকের মৃত্যু হল! তাঁদের বাড়ির লোকেদের এখন কী অবস্থা, ভাবলেই খুব খারাপ লাগছে।”
আরও পড়ুনঃ বৈদেহিকে মায়ের আয়া বানিয়ে প্রায়শ্চিত্তর সুযোগ দিল দুর্গা! সবাইকে চমকে দিয়ে উঠে বসলো জগদ্ধাত্রী?
টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা। সেখানেই বেশি জনপ্রিয় অভিনেতা।

