বৈদেহিকে মায়ের আয়া বানিয়ে প্রায়শ্চিত্তর সুযোগ দিল দুর্গা! সবাইকে চমকে দিয়ে উঠে বসলো জগদ্ধাত্রী?

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ডিপার্টমেন্টে অনেকদিন পর ফিরে আসে বটব্যাল স্যার। তিনি এসে স্বয়ম্ভুকে সাবধান করে দিব্যা সেনের বিরুদ্ধে যদি কোন সঠিক প্রমাণ না দেওয়া হয় তাহলে তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তাকে সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হতে পারে। তার মধ্যে ডিপার্টমেন্টে ফিরে এসেছে বাগচী। তিনি ব্যাপারটা নিয়ে খুঁটিয়ে তদন্ত করছে উপর মহল পর্যন্ত তদন্ত হচ্ছে। তাই খুব সাবধানে থাকতে হবে স্বয়ম্ভুকে। সঠিক প্রমাণ দিতে হবে তাকে। তারপর দুর্গা এসে সেখানে জানায় কোন ভাবেই দিব্যা সেনকে ছাড়া যাবে না। কারণ সবাই জানে আসল অপরাধী। এরপরে হঠাৎ দিব্যা বেরিয়ে আসে বাগচী স্যারের সাথে এবং এসে দুর্গাকে শাসিয়ে যায়। তাকে কেউ আটকে রাখতে পারল না এবারে দুর্গাকে সাবধানে থাকতে বলে দিব্যা।

বাগচী যখন স্বয়ম্ভুকে সাবধান করছিল তখন দুর্গা বাবার হয়ে রুখে দাঁড়ায়। বাগচীকে নিজের ভাষায় বুঝিয়ে দেয় দিব্যা সেনকে ছেড়ে দেবে না সে। দিব্যা সেন যে কত বড় অপরাধী সেটা প্রমাণ করেই ছাড়ছে। বাগচী বারবার দুর্গাকে সাবধান করে দেয় জানিয়ে দেয় বেশি বাড়াবাড়ি করলে তুলে নেওয়া হবে।

তারপর দুর্গা নার্সিংহোমে ফিরে গিয়ে মাকে বলে তাকে উঠে দাঁড়াতে হবে, কথা বলতে হবে কোর্টে গিয়ে বলতে হবে দিব্যা সেন আসল অপরাধী। বৈদেহিকেও সাবধান করে দেয়। তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে বলে। জগদ্ধাত্রীর সেবা করে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব দেয়। নাহলে দুর্গা কি কি করতে পারে কোনো ধারণা নেই তার।

আরও পড়ুনঃ দাদুকে ডিভোর্সের কথা জানিয়ে দিল পারুল! সবার সামনে পারুলকে থা’প্পড় মা’রলো দাদু! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

অন্যদিকে শ্রীমতি সেন যেহেতু জগদ্ধাত্রীর অপারেশন করেছে, দিব্যা সেনকে সকলের সামনে অপরাধী বলেছে সেই জন্য দিব্যা তাকে সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচতে দেবে না। তার জীবন অতিষ্ঠ করে তুলবে। তাই জন্য প্রেস মিডিয়া পাঠিয়ে তাকে হেনস্থা করে। শ্রীমতি সেন এইসব ঘটনা জানায় দুর্গাকে। দুর্গা দিব্যাকে শায়েস্তা করার কথা জানিয়ে দেয়।

Back to top button