‘অতি বড় ঘরণী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর…’ সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক পিংকি ব্যানার্জি! হঠাৎ কেন এমন বললেন অভিনেত্রী?

কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyi) সম্পর্ক নিয়ে বর্তমানে নতুন কিছু আর বলার নেই। দীর্ঘ কয়েক বছর ধরে যে তারা প্রেমের সম্পর্কে ছিলেন এ কথা বলা বাহুল্য। তবে শুরু থেকে তারা একে অপরকে ভালো বন্ধু হিসেবে আখ্যা দিয়ে গিয়েছেন। বিবাহিত হওয়া সত্ত্বেও কাঞ্চনের সঙ্গে যে অবৈধ সম্পর্ক রেখেছিলেন শ্রীময়ী (Sreemoyi Chattaraj) সে কথাও প্রকাশ্যে সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন। অথচ এই নিয়ে আজ থেকে কয়েক বছর আগে যখন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিংকি (Pinky Banerjee) অভিযোগ তুলেছিলেন তাদের নিয়ে মন্তব্য করেছিলেন তাকে আইনি পদক্ষেপ নেবেন বলে হুমকি দিয়েছিলেন শ্রীময়ী।
অবশেষে গত বছর নিজেদের সম্পর্ককে সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছেন কাঞ্চন শ্রীময়ী। বিয়ে করেছেন একে অপরকে। বিয়ের এক বছর হতে না হতেই তাদের ছোট্ট মেয়ে কৃষভি এসেছে পৃথিবীতে। এদিকে পিংকি নিজের সন্তানকে নিয়ে একাই দিব্যি আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
বর্তমানে অভিনেত্রী যেমন একাকীত্ব জীবন কাটাচ্ছেন তেমনি অভিনেত্রীর মামণি সাবিত্রী চট্টোপাধ্যায়ও একাকীত্ব জীবন কাটিয়েছেন। সেই নিয়েই সাক্ষাৎকারে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছেন ‘অতি বড় ঘরণী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর।’ তবে এই নিয়ে হঠাৎ করে এমন কথা কেনো বলেন অভিনেত্রী। অভিনেত্রীর এই কথায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।
বর্ষীয়ান অভিনেত্রীকে নিয়ে এমন মন্তব্য একেবারেই মেনে নিতে পারেননি নেটিজেনরা। এদিকে পিংকিও বর্তমানে একাই থাকেন। ছেলেকে একার হাতেই মানুষ করছেন। অভিনেত্রীর ছেলেও বাবার কাছে যেতে চায় না। কিন্তু সাবিত্রীকে নিয়ে এমন মন্তব্য করায় দর্শকদের ক্ষোভের মুখে পড়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ মাটির মানুষ দেব! গরমের তপ্ত রোদে মাটিতে বসে চলছে খাওয়া দাওয়া! সঙ্গী কারা?
কিন্তু হঠাৎ কেনো এমন মন্তব্য করলেন অভিনেত্রী? সাবিত্রী চট্টোপাধ্যায়কে পিঙ্কি মামণি বলেই সম্বোধন করেন। সাবিত্রী চট্টোপাধ্যায় পিঙ্কির বাবার মাসি। সাবিত্রী চট্টোপাধ্যায় বরাবরই একাকীত্ব জীবন কাটিয়েছেন। বিয়ে না করে পরিবার, কাজ নিয়েই কাটিয়ে দিলেন। মনের মানুষকে না পেয়ে বিয়ে না করেই কাটিয়ে দিলেন অভিনেত্রী। সেই কারণেই পিংকি এমন কথা বলেছেন।

