মাটির মানুষ দেব! গরমের তপ্ত রোদে মাটিতে বসে চলছে খাওয়া দাওয়া! সঙ্গী কারা?

বর্তমানে শুধুমাত্র একজন অভিনেতা নন একজন দায়িত্বশীল সাংসদও বটে দেব (Dev Adhikari)। তাই শুধুমাত্র অভিনয় করলেই হবে না তাকে খেয়াল রাখতে হবে রাজ্যের মানুষের। বিশেষ করে ঘাটালের মানুষদের দায়িত্ব নিয়েছেন তিনি। তাই সেদিকে তো বিশেষ করে নজর রাখতেই হবে তাকে। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানে এই সমস্ত বিষয় সামলানো খুবই কঠিন হয়ে পড়ে তবে সবটাই খুব ভালোভাবে সামলাচ্ছেন দেব (Dev Adhikari)।
গতকাল ছিল খাদান এর ১০০ দিন পূর্তি সেই উপলক্ষে উদযাপন করেছেন। ইলোরা সিনেমা হলে শত শত মানুষের ভিড়ে দারুণ মুহূর্ত উপভোগ করেছেন দেব। আর তারপরেই তিনি গরমের মধ্যে নিজের কাজ শেষ করতে পাড়ি দিয়েছেন ঝাড়খণ্ডে। অভিনেতাকে দেখা গেল দলবল নিয়ে তাবু খাঁটিয়ে মাটিতে বসে পড়েছেন। শুধু তাই নয় আয়েস করে সকলকে নিয়ে খেতে বসতে দেখাও গেছে অভিনেতা।
গতবছর দেব এই সময়ে খাদানের শুটিং। আর এবছর, তিনি রঘু ডাকাত এর শুটিং নিয়ে ব্যাস্ত। সম্প্রতি দেবের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেল সকলের সঙ্গে মাটিতে বসে ভাত খাচ্ছেন। সঙ্গে বেশ কিছু আইটেম যেমন ডাল, স্যালাদ এবং সম্ভবত মাংস ছিল সঙ্গে। মুখ তুলে খাবার খাওয়ার ফাঁকেই তাঁরা ছবি তুললেন। আর দেব? তিনি সেই ছবি শেয়ার করে লিখলেন.. “আমার ‘হেড অফ দ্যা ডিপার্টমেন্ট’দের সঙ্গে। সব সেট হয়ে আছে। আগামীকাল থেকে রঘু ডাকাতের দ্বিতীয় শিডিউল শুরু হচ্ছে ঝাড়খণ্ডে। এটাই তো প্রযোজকের জীবন। আশা করি সব ভাল হবে।”
রাজনীতির ময়দানে নামার পর থেকে একের পর এক সমালোচনা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। একদল অভিনেতাকে সমর্থন করেন তো আরেক দল কটাক্ষ করতেই ব্যস্ত। তবে অভিনেতা কখনও নেগেটিভ মন্তব্য নিয়ে বিশেষ ভাবেন না। মানুষের পাশে অভিনেতা দেব যে সবসময় থাকবেন সে কথা প্রচার বেরিয়ে বহুবার বলেন অভিনেতা।
আরও পড়ুনঃ ১৫০ বছর পুরনো স্কুলে সুদীপা পুত্র আদি! প্রতি মাসে মাইনে বাবদ কত টাকা দেন অভিনেত্রী? টাকার অংক শুনলে চমকে যাবেন আপনিও!
এই প্রচণ্ড গরমে যখন মানুষ জেরবার তখন দেব কিন্তু নিজের কাজে ব্যাস্ত। তাঁকে থামানো একেবারেই সম্ভব না। এই দাবদাহের মধ্যে তিনি পৌঁছে গিয়েছেন ঝাড়খণ্ডে। অভিনেতাকে দেখা গেল দলবল নিয়ে তাবু খাঁটিয়ে মাটিতে বসে পড়েছেন। এই ছবি অসংখ্য মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

