অক্লান্ত পরিশ্রমের টাকায় একা হাতে সন্তান পালন করছে পিংকি! বুড়ো বয়সে বাচ্চা বউকে নিয়ে আদিখ্যেতায় মত্ত কাঞ্চন!

কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyi) সম্পর্ক নিয়ে বর্তমানে নতুন কিছু আর বলার নেই। দীর্ঘ কয়েক বছর ধরে যে তারা প্রেমের সম্পর্কে ছিলেন একথা বলাই বাহুল্য। তবে শুরু থেকে তারা একে অপরকে ভালো বন্ধু হিসেবে আখ্যা দিয়ে গিয়েছেন। বিবাহিত হওয়া সত্ত্বেও কাঞ্চনের সঙ্গে যে অবৈধ সম্পর্ক রেখেছিলেন শ্রীময়ী (Sreemoyi Chattaraj) সে কথাও প্রকাশ্যে সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন। অথচ এই নিয়ে আজ থেকে কয়েক বছর আগে যখন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিংকি (Pinky Banerjee) অভিযোগ তুলেছিলেন তাদের নিয়ে মন্তব্য করেছিলেন তাকে আইনি পদক্ষেপ নেবেন বলে হুমকি দিয়েছিলেন শ্রীময়ী।
অবশেষে চলতি বছর নিজেদের সম্পর্ককে সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছেন কাঞ্চন শ্রীময়ী। বিয়ে করেছেন একে অপরকে। বিয়ের এক বছর হতে না হতেই তাদের ছোট্ট মেয়ে কৃষভি এসেছে পৃথিবীতে। বর্তমানে সদ্যাজাত সন্তানকে নিয়ে ব্যস্ত রয়েছেন কাঞ্চন শ্রীময়ী। একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীময়ী, বিভিন্ন অনুষ্ঠানে কাঞ্চনের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তার সেখান থেকেই তাদের পরিচয়। যখন শ্রীময়ী নাবালিকা তখন থেকে কাঞ্চনের প্রতি ভালো লাগা ছিল তার।
বর্তমানে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিংকি তাদের একমাত্র ছেলেকে নিয়ে ব্যস্ত রয়েছে। ছেলেকে নিজের মতো করে মানুষ করছেন এবং পাশাপাশি কাজও করছেন। কাঞ্চন নাকি নিজের ছেলের খোঁজ নিতে চান মাঝেমধ্যে। কিন্তু ছেলে এখন আর বাবার সঙ্গে আগের মত সম্পর্কে নেই, তাদের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব।
এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন ‘আসলে আমরা ভাবি, বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু তেমনটা নয়। ওরা কিন্তু সব বোঝে। আজ আমার ছেলে যদি সহযোগিতা না করত, তা হলে একা ওকে সামলে কাজ চালিয়ে যেতে পারতাম না। ও জানে, মায়ের শুটিং রয়েছে, তাই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। আমরা একসঙ্গে লেকে হাঁটতে যাই, একসঙ্গে আকাশ, তারা দেখি। অনেক ওর থেকে পরামর্শও নিই।’
আরও পড়ুন: রোশনাইয়ের পর এবার কথা! বদলে যেতে চলেছে প্রধান নায়িকা!
নিজের ছেলে ঘিরেই এখন পিংকির গোটা জগৎ, এদিকে কাঞ্চন শ্রীময়ী তাদের কন্যা সন্তানকে নিয়ে নিজেদের মতন করে রয়েছে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের ট্রোল, সমালোচনার মুখে পড়তে হয় তাদের। কিন্তু তাদের কিছুই যায় আসে না।

