রোশনাইয়ের পর এবার কথা! বদলে যেতে চলেছে প্রধান নায়িকা!

বর্তমানে যেন ধারাবাহিকের (Television Serial) নায়িকার মুখ বদল এর লাইন পড়ে গিয়েছে। একের পর এক ধারাবাহিকের নায়িকা, খল নায়িকার মুখ পরিবর্তন হয়েই চলেছে। আমরা সকলেই জানি বিনোদন জগতের অংশ হলো ধারাবাহিক। আর এভাবে ধারাবাহিকে (Television Serial) নায়িকা, বা যে কোনো চরিত্রে পরিবর্তন হলে দর্শকরা প্রথম দিকে সেটা মেনে নিতে পারেন না। যার জন্য প্রভাব পড়ে টিআরপিতে।
আর শেষ কিছু দিনে যেভাবে একগুচ্ছ ধারাবাহিকের নায়িকা এবং বিভিন্ন চরিত্রের মুখ পরিবর্তন হল তাতে করে দর্শক তো বেজায় বিরক্ত হয়ে উঠেছে। যেমন কিছুদিন আগে কোন গোপনে মন ভেসেছে অহনার চরিত্রের মুখ পরিবর্তন করা হয়েছে। আবার রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের খলনায়িকার চরিত্রের পরিবর্তন করা হয়েছে। এদিকে রোশনাই ধারাবাহিকের নায়িকা পরিবর্তন হয়েছে। এরপর আবার আরো এক জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা চরিত্রের মুখ পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে।
কথা ধারাবাহিকের নায়িকা পরিবর্তন
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক কথার নায়িকা চরিত্রের মুখ পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ ধারাবাহিকে কথা চরিত্রে সুস্মিতার জায়গায় আসতে চলেছেন অন্য নায়িকা। আর এই খবর সামনে আসার পরেই তো হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে। কারণ কথা ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। আর ধারাবাহিকে সুস্মিতা এবং সাহেবের কেমিস্ট্রি এক্কেবারে জমজমাট। সেখানে নায়িকা চরিত্রে মুখ পরিবর্তন হলে খুব কষ্ট পাবেন ভক্তরা।
আর এখন এই ধরনের কোন খবর শুনলে দর্শকেরা রীতিমতো ভয় পেয়ে যান। কারণ শেষ কয়েকদিনে যেভাবে ধারাবাহিকের নায়িকা চরিত্রের পরিবর্তন হয়েছে তাতে কখন কি হয় বলা যায় না। তবে কথা ধারাবাহিকের নায়িকার মুখ পরিবর্তন হলে কাকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মনে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: ৩২ বছরের সম্পর্কে বিচ্ছেদ! স্বামী সন্তান বিহীন নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন তনুকা চ্যাটার্জী!
তবে চিন্তা করার কোনো কারণ নেই। এ ধরনের কোন খবর এখনো সঠিকভাবে জানা যায়নি। চ্যানেলের পক্ষ থেকে বা কলা কুশলীদের পক্ষ থেকে এই ধরনের কোন খবর দেওয়া হয়নি এখনো। তাই আপাতত ধারাবাহিকের কোন চরিত্রের পরিবর্তন হচ্ছে না। আসলে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে, কথা ধারাবাহিকে আসতে চলেছে নতুন নায়িকা। তবে সুস্মিতা জায়গায় নয়, আসছে নতুন চরিত্রে।

