সদ্য হয়েছে অ’স্ত্রোপচার! অসাধ্য সাধন করলেন অনন্যা! ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর নতুন গান ঘিরে বাড়ছে উত্তেজনা!

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আগামী ২৯ মে ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগে প্রকাশ্যে এল ছবির নতুন গান ‘চলে যেও না’। রহস্য আর আবেগে ভরা এই গান ইতিমধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেছে। ছবির গল্পের মতোই গানেও রয়েছে অন্যরকম পরিবেশ ও উপস্থাপনা।

এই গানের সবচেয়ে বড় আকর্ষণ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের নৃত্য পরিবেশন। দীর্ঘদিন পর আবার পর্দায় নাচতে দেখা যাবে তাঁকে। ছবিতে ‘পুতুল বাই’ চরিত্রে তাঁর শাস্ত্রীয় নাচের দৃশ্য ইতিমধ্যেই প্রশংসা পাচ্ছে। পাশাপাশি এই গান দিয়েই বড় সুযোগ পেলেন নতুন গায়িকা অনশ্মিতা। সুরকার জয় সরকারের কথায়, নতুন কণ্ঠ হলেও গানে অনশ্মিতা দারুণ কাজ করেছেন।

গানটির সঙ্গীত আয়োজনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জয় সরকার জানিয়েছেন, কত্থকের বিশেষ বোল, সেতার, সন্তুর ও বড় স্ট্রিং সেকশনের ব্যবহার গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। গানের কথা লিখেছেন শ্রীজাত। সুরকার আরও জানান, অনন্যা তাঁর বহুদিনের বন্ধু এবং এই গানের জন্য তিনি অসাধারণ পরিশ্রম করেছেন। রিহার্সালের সময়ও অভিনেত্রী গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

অনন্যা নিজেও জানিয়েছেন, এই নাচের জন্য তাঁকে শারীরিকভাবে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সেই সময় তাঁর পায়ে গুরুতর চোট ছিল এবং অস্ত্রোপচারের প্রস্তুতিও চলছিল। তবুও কাজের প্রতি ভালোবাসা থেকেই তিনি নাচ করার সিদ্ধান্ত নেন। হাসপাতাল থেকে সরাসরি লুক টেস্টে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, শুটিং শেষে যন্ত্রণায় তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু কাজটি শেষ করতে পেরে আজ তিনি খুশি।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! হাসপাতালের বেডে শুয়ে সকলের প্রিয় দুর্জয়! শুটিংয়ের মাঝেই গুরুতর জখম! চিকিৎসকের তত্ত্বাবধানে অভিনেতা অর্কপ্রভ রায়!

মে মাসের শেষে মুক্তি পেতে চলা ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। রহস্য, ইতিহাস, সঙ্গীত ও অভিনয়ের মিশেলে ছবিটি আলাদা অভিজ্ঞতা দেবে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা। নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনা এবং জয় সরকার-শ্রীজাতর সঙ্গীত জুটি ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

Back to top button