ম’রণ ফাঁদে পা দিলো রায়ান! তিরপিণ্ডের বিপদে পাশে থাকবেতো পারুল? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলও কলেজ শেষে ফুড ডেলিভারি কাজ শুরু করে দেয়। পারুলও কাজে নতুন দেখে তাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেয়। পারুলও সবটা বুঝে কাজে বেরিয়ে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে পারুলের ডেলিভারির কাজ পরে শিরিন রায়ানের ফ্ল্যাটে। সেখানেই খাবার পৌঁছে দিতে হবে তাকে। এদিকে রায়ান শিরিন এবং তার বন্ধু-বান্ধবদের পার্টির আমন্ত্রণ থাকে শিরিনদের পাশের ফ্ল্যাটে। সেখানেই ধুমধাম করে পার্টির আয়োজন করা হয়েছে।
এদিকে ওই ছেলেটিকে মারার জন্যই তুর্য টাকা নিয়েছে। ওইসময় তুর্য ওই একই জায়গায় উপস্থিত ছিল। কিন্তু তুর্য জানত না যে ওই ফ্ল্যাটে রায়ানরা পার্টি করতে আসছে। রায়ানদের দেখে তো বেশ ঘাবড়ে যায় তুর্য। এদিকে ঠিক সেই সময়ই ফ্ল্যাটে খাবার দিতে হাজির হয় পারুল। আর পারুল খাবার দিতে এসে দেখে সকলেই তো অবাক হয়ে যায়। শিরিন পারুলকে নিয়ে মজা করতে থাকে, যদিও পারুল সেসবের উত্তর দেয় না। রায়ানও পারুলকে অপমান করতে থাকে। পারুল তখন রায়ানকে যোগ্য জবাব দিয়ে দেয়। সে বলে পারুল অন্তত সৎ পথে খেটে রোজগার করছে আর রায়ান তো বেকার অন্যের পয়সায় ফুর্তি করছে।
আরও পড়ুনঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত জি বাংলার! নিজের স্থানে অনড় পরিণীতা! পুরনো আমেজে ফিরলো জগদ্ধাত্রী!
তারপরই ফ্ল্যাটে গিয়ে রায়ানের হাতে খাওয়ার তুলে দেওয়ার সময়ই পারুলের সাথে আবার ঝামেলা শুরু হয় রায়ানের। শিরিন সেটা দেখে নিয়ে ভীষণই রাগ করে রায়ানের উপরে। রায়ান তখন ফোন করে পারুলকে বলে পরের দিন শিরিনের সাথে দেখা হল পারুল যেন সত্যি কথা বলে শিরিনকে।কিন্তু তুর্য তো মরণ ফাঁদ পেতে রেখেছে ওই ছেলেটির ফ্ল্যাটে, সেখানেই আবার যায় রায়ান। কিন্তু সেই মরণ ফাঁদে কি ফেঁসে যাবে রায়ান? দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

