‘রাইমা হাঙ্গরের মতো খায়,’ ‘বিদেশি নয় একেবারে দেশি বাংলা…’ ‘বিড়াল ডিঙতে পারবে না এমন ভাত খায়…’ রাইমার ফিটনেস এর আসল রহস্য কি? রাক্ষসের মত খান অভিনেত্রী? কি বললেন বন্ধু পরমব্রত!

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অন-স্ক্রিন জুটি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং রাইমা সেন (Raima Sen)। রূপোলি পর্দার বাইরেও তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব। সম্প্রতি তাঁদের নতুন ছবি ‘আবার হাওয়া বদল’-এর প্রচারের এক সাক্ষাৎকারে রাইমার স্বভাব এবং ব্যক্তিগত জীবনের এমন কিছু গোপন তথ্য ফাঁস করলেন পরমব্রত, যা শুনে তাজ্জব বনে গেছেন ভক্তরা। বিশেষ করে রাইমার খাদ্যাভ্যাস নিয়ে অভিনেতা যা বললেন, তা সত্যিই অবাক করার মতো।
পরমব্রতের কথায়, রাইমাকে দেখে বাইরে থেকে যতটা ফ্যান্সি বা মডার্ন মনে হয়, আদতে তিনি একেবারেই তা নন। পরমব্রত স্পষ্ট জানান, রাইমা ইউরোপীয় বা বিদেশি খাবারের চেয়ে খাঁটি বাঙালি খাবার খেতে বেশি ভালোবাসেন। ভাত, ডাল, মাছের পদ থেকে শুরু করে কষা মাংসের ঝোল সবটাই তাঁর ভীষণ প্রিয়। সাক্ষাৎকারে ঠাট্টা করে অভিনেতা বলেন, রাইমা যেভাবে ‘সাবড়ে’ ভাত খেতে পারেন, তা দেখে বোঝার উপায় নেই তিনি একজন নামী তারকা।
সবচেয়ে অদ্ভুত বিষয় হলো রাইমার ফিটনেস সিক্রেট। পরমব্রত জানান, সাধারণ মানুষ যেখানে একটু বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে বা নিয়ম ভাঙলে ওজন বেড়ে যাওয়ার ভয়ে থাকেন, রাইমার ক্ষেত্রে তেমন কিছুই হয় না। তিনি প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়া করা সত্ত্বেও খুব অনায়াসে রোগা এবং ফিট থাকতে পারেন। অভিনেতার কথায়, “ও যে কত কি খায়, আর কত অনায়াসে ফিট থাকে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না।”
রাইমার ডায়েট ছাড়াও তাঁর চিন্তাভাবনা এবং মানসিকতা নিয়ে কথা বলেন পরিচালক-অভিনেতা পরমব্রত। তিনি জানান, রাইমা ভীষণ বিন্দাস এবং বাউন্ডুলে জীবন কাটাতে ভালোবাসেন। পৃথিবীর কোনো জটিলতা, ভালো-মন্দ বা অপ্রয়োজনীয় বিতর্ক ও আলোচনার মধ্যে তিনি নিজেকে জড়াতে চান না। পরমব্রতের ভাষায়, রাইমা খুব সহজভাবে নিজের মতো করে বাঁচেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করে জীবনের স্রোতে ভেসে যেতে পারেন।
আরও পড়ুনঃ হারিয়েছেন শ্রবণশক্তি! একলা হাঁটাও তার কাছে দুষ্কর! হাঁটতে গিয়ে কষ্টের ছাপ ফুটে উঠছে গায়িকার মুখে! তবে কি গুরুতর অসুস্থতা নিয়েই পদ্মভূষণ গ্রহণ করতে এসেছিলেন আলকা ইয়াগনিক? নিজের করুণ অবস্থান নিয়ে নিজেই মুখ খুললেন গায়িকা!
বন্ধুর প্রশংসা করার পাশাপাশি তাঁর এই স্বভাবকে একটি বড় গুণ হিসেবেও উল্লেখ করেছেন পরমব্রত। তিনি বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে রাইমার চেহারায় বা স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। চারপাশের মানুষ বদলে গেলেও রাইমা নিজের মতো করেই আছেন। তবে অভিনেতার চোখে রাইমার একমাত্র খামতি হলো তাঁর ‘স্যানিটি’ বা অতিরিক্ত উদাসীন স্বভাব, যা নিয়ে মজা করে তিনি বলেন “তুই রাইমা সেন হতে পারিস, কিন্তু তোর মধ্যে স্যানিটি কতটা আছে, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে!”

