হারিয়েছেন শ্রবণশক্তি! একলা হাঁটাও তার কাছে দুষ্কর! হাঁটতে গিয়ে কষ্টের ছাপ ফুটে উঠছে গায়িকার মুখে! তবে কি গুরুতর অসুস্থতা নিয়েই পদ্মভূষণ গ্রহণ করতে এসেছিলেন আলকা ইয়াগনিক? নিজের করুণ অবস্থান নিয়ে নিজেই মুখ খুললেন গায়িকা!

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। ভিডিওতে দেখা যায়, সম্মান গ্রহণ করতে মঞ্চে ওঠার সময় ওই শিল্পীকে সাহায্য করতে হচ্ছে। তাঁর হাঁটাচলায় কিছুটা অসুবিধা লক্ষ্য করায় অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।
এই পরিস্থিতির মধ্যেই শিল্পী নিজেই নিজের স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার কারণে তিনি জনসমক্ষে খুব কম এসেছেন এবং প্রচারের আলো থেকেও দূরে ছিলেন। গত দুই বছর তাঁর কাছে সহজ ছিল না বলেও তিনি উল্লেখ করেছেন। এই সময়ে অনুরাগীদের ভালোবাসা এবং শুভেচ্ছা তাঁকে শক্তি জুগিয়েছে।
একটি আবেগঘন বার্তায় তিনি জানান, অসুস্থতার কারণে নিজের ব্যক্তিগত লড়াই নিয়ে তিনি খুব বেশি কথা বলেননি। তবে কঠিন সময়ে অনুরাগীদের সমর্থন এবং প্রার্থনা তাঁকে মানসিকভাবে অনেক সাহস দিয়েছে। ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন এবং সেই কারণেই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলেন।
শিল্পীর কথায়, এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং সেই সব মানুষেরও প্রাপ্য, যারা বছরের পর বছর তাঁর গানকে ভালোবেসেছেন। তিনি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জানান, এই সম্মান তাঁর কাছে নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ পারুলের বাবার পরিচয় নিয়ে কেন পিছু হঠলেন সৌমিত্র? উনিই কি পারুলের আসল বাবা? নাকি এর পিছনে লুকিয়ে বড় কোনো রহস্য?
পরে জানা যায়, এই বক্তব্য রেখেছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। চার দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে অবদান রাখা এই শিল্পী সম্প্রতি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান গ্রহণের পরই তিনি নিজের দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ্যে আনেন।

