১৩ বছর বয়সে মামাকে বিয়ে! ১৪ বছরে জন্ম দেন সন্তানের! বাবার কাছে ত্যাজ্য কন্যা হয়ে কিভাবে জীবন কাটিয়েছেন পল্লবী চ্যাটার্জী?

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন বিশ্বজিৎ চ্যাটার্জী (Biswajit Chatterjee)। অভিনেতার দুই ছেলে মেয়েও ফিল্ম ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল নক্ষত্র। ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) তো অভিনয় জগতে রাজত্ব করছেন দীর্ঘ কয়েক দশক ধরে। মেয়ে পল্লবী চ্যাটার্জীও (Pallavi Chatterjee) অভিনয় জগতে বেশ কিছু কাজ করেছেন। তবে বর্তমানে অভিনয় জগতের থেকে দূরে আছেন। পরিবারের সাথেই এখন সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।
সময় সুযোগ পেলে নিজের সন্তান, পরিবারের সঙ্গে সময় কাটাতে কে না চান! রবিবার নিজের মেয়ে রিয়া ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সময় কাটানোর এমনই কিছু মুহূ্র্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।
পল্লবী চট্টোপাধ্যায়ের পোস্ট করা ছবিতে তাঁর মেয়ে রিয়াকে তাঁর পোষ্য কুকুরকে নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে, সঙ্গে দেখা যাচ্ছে, পরিবারের অন্যান্যদের। মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। ফ্যাশন ডিজাইনার সে। অভিনয় জগতে নয় নিজের পছন্দের পেশাকেই বেছে নিয়েছেন তিনি।
বহুবার মামা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও পাউট ট্রেন্ডে গা ভাসিয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে পল্লবী কন্যা রিয়াকে। মায়ের আপন মামাতো ভাইয়ের সঙ্গে মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় পল্লবীর। তারপর শ্বশুরবাড়ি থেকেই স্কুলে যেতেন, সেখানেই ক্লাসিক্যাল গান শিখতেন। ১৫-১৬ বছর বয়সে সন্তান হয়ে যায়।যদিও পরবর্তী সময়ে পল্লবী চট্টোপাধ্যায়ের ছোটবেলার সেই বিয়ে টেকেনি। তবে মেয়ে রিয়া ভট্টাচার্যকে একা হাতে বড় করেছেন পল্লবী।
আরও পড়ুনঃ ডাকাতের কাছ থেকে বিয়ের প্রস্তাব! ভেঙেছে ৮ বছরের প্রেম! আজও কেন একা অভিনেত্রী রিমঝিম মিত্র?
পল্লবী চট্টোপাধ্যায় অবশ্য এর আগেও বহুবার মেয়ে রিয়া ও পরিবারের অন্যান্যদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আবার কখনও তাঁকে দাদা প্রসেনজিৎ, বউদি অর্পিতা ও ভাইপো তৃষাণজিৎ-এর সঙ্গেও একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।

