ডাকাতের কাছ থেকে বিয়ের প্রস্তাব! ভেঙেছে ৮ বছরের প্রেম! আজও কেন একা অভিনেত্রী রিমঝিম মিত্র?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রিমঝিম মিত্র। বাংলা বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। বিগত দুই দশক ধরে বাংলা টেলিভিশন জগতের (Bengali Serial) সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা সান বাংলার সিরিয়ালে। তবে অধিকাংশ ধারাবাহিকেতিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। খলনায়িকার চরিত্রে অভিনয় করা রিমঝিমের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তবে খলনায়িকার চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন বারবার জয় করেছেন অভিনেত্রী।

কর্ম জীবনে অভিনেত্রী যতই সফল হোক না কেন। ব্যক্তিগত জীবনে আজও অবিবাহিতই থেকে গেছেন রিমঝিম। এখনও পর্যন্ত সংসার পাতেননি তিনি। প্রিয়জন বলতেই তাঁর মা। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে বাড়ি রিমঝিমের। একটি অ্যাপার্টমেন্টে মাকে নিয়ে থাকেন রিমঝিম। সেই রিমঝিমের কাছেই একবার এসেছিল বিয়ের প্রস্তাব। জানলে অবাক হবেন সেই প্রস্তাবে এসেছিল ডাকাতের থেকে।

actress

রিমঝিম মিত্র দুর্দান্ত ভাল নাচেন। অভিনেত্রী মমতা শঙ্করের ব্যালেট ট্রুপে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন রিমঝিম। মমতা শঙ্কর ব্যালট ট্রুপের সঙ্গে এ রাজ্যে, ও রাজ্যে নাচের অনুষ্ঠান করেছেন তিনি। তেমনই এক নাচের অনুষ্ঠান করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন রিমঝিম।

ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। রিমঝিম বলেছিলেন, “স্টেশনে দাঁড়িয়ে ছিলাম আমরা। সামনে দেখি বেশকিছু সুদর্শন দেখতে ছেলে রয়েছে। আমাদের তখন কিশোরী বয়স। সবেমাত্র ছেলেদের দেখে মোহিত হচ্ছি। স্টেশনে দাঁড়িয়ে থাকা সেই সুপুরুষদের দেখে আমাদের মন উৎফুল্ল হয়ে ওঠে। যে ছেলেগুলোকে দেখে আমরা মোহিত হয়েছিলাম স্টেশনে, তারা নাকি সবাই ডাকাত। ট্রেন থামিয়ে ডাকাতি করছিল।”

আরও পড়ুনঃ লাখ লাখ টাকা দিয়ে অন্নপ্রাশন! খরচ সামলাতে শাড়ির ব্যবসায় বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক!

বাইরে থেকে শুনতে পাই ছেলেগুলো এসে বলছে, নাচের মেয়েগুলো কোথায়। ওদের ডাকো। বিয়ে করব। সংসার পাতব। ভাবুন একবার! কিন্তু একসময় দীর্ঘ ৮ বছর প্রেমের সম্পর্কে ছিলেন রিমঝিম। কিন্তু বিচ্ছেদ ঘটে সেই দীর্ঘ সম্পর্কে। তারপর থেকে একাই আছেন রিমঝিম। বিয়ে করেননি। এখন বয়স ৩৮ তাও বিয়ের জন্য প্রস্তুত নন। মন দিয়ে কাজ করছেন।

Back to top button