বহুদিন ছোট পর্দা থেকে গায়েব! মুম্বাইতে দিচ্ছেন অডিশন! কেন আর ছোটপর্দায় ফিরতে চান না দেবযানী চট্টোপাধ্যায়?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দেবযানী চট্টোপাধ্যায়। প্রায় ২২ বছর ধরে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তাঁর চরিত্র কখনও ছিল নেগেটিভ, কখনও আবার পরিবারের মমতাময়ী সদস্য। ছোটপর্দায় তাঁর উপস্থিতি ছিল যথেষ্ট প্রভাবশালী। তবে সময়ের সঙ্গে বদলে গিয়েছে তাঁর ভাবনা। তাই প্রায় আড়াই বছর ধরে তাকে আর কোনও ধারাবাহিকে দেখা যায় না।

দেবযানী জানান, দীর্ঘদিন একই ধরনের কাজ করতে করতে তাঁর মনে একঘেয়েমি চলে আসে। নতুন স্ক্রিপ্ট বা নতুন চরিত্রের খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়ছিল। তিনি বলেন, “অনেক বছর ধরে একই ফরম্যাটে কাজ করতে করতে মনে হচ্ছিল আমি আর কিছু নতুন যোগ করতে পারছি না। গল্পের সঙ্গে নিজেকে আর যুক্ত করতে পারছিলাম না। তাই নিজেকে পরিবর্তনের সুযোগ দিতে চেয়েছি।”

তাই তিনি ঠিক করেন নতুনভাবে নিজেকে গড়ে তুলবেন। অভিনয়ের পথ ছাড়েননি, তবে দিশা বদলেছেন। এখন তাঁর লক্ষ্য ওয়েব সিরিজ এবং বড়পর্দার কাজ। করোনা পরবর্তী সময়ে OTT প্ল্যাটফর্ম জনপ্রিয়তা পাওয়ায় তিনিও সেই দুনিয়ার দিকে হাত বাড়িয়েছেন। গত কয়েক মাস ধরে মুম্বইয়ে নিয়মিত অডিশন দিচ্ছেন তিনি।

মুম্বইয়ের কর্মপদ্ধতি কলকাতা থেকে অনেকটাই আলাদা বলে জানিয়েছেন দেবযানী। সেখানে সুযোগ পেতে হলে প্রস্তুতি, ধৈর্য এবং নিরন্তর চেষ্টা—তিনটিই প্রয়োজন। তাই তিনি এখন বেশিরভাগ সময় মুম্বইতেই থাকছেন। মাঝে মাঝে কলকাতায় ফিরে আসছেন নিজের ব্যবসার কাজে। শহরে তাঁর একটি বুটিক রয়েছে, সেখানেও সময় দিতে হয় তাঁকে।

আরও পড়ুনঃ শেষ বিদায়ে অশ্রুসজলে ভাসলো বলিউড! ধর্মেন্দ্রকে বিদায় জানাতে তারকাদের ভিড়! চোখে জল নিয়ে স্বামীকে বিদায় জানালেন হেমা মালিনী!

দেবযানী বিশ্বাস করেন, সময়ের সঙ্গে নিজেকে বদলাতে না পারলে শিল্পী হিসেবে স্থবির হয়ে পড়তে হয়। তাই আরামদায়ক জায়গা ছেড়ে তিনি এখন নতুন চ্যালেঞ্জ আর নতুন সম্ভাবনার পথে হাঁটছেন। তাঁর আশা, খুব শিগগিরই দর্শক তাঁকে একেবারে নতুন ধরনের চরিত্রে দেখতে পাবেন।

Back to top button