‘আমি চটি চাটা নই, আপনার শিক্ষার অভাব!’ কার উদ্দেশ্যে বিস্ফোরক গায়ক নচিকেতা চক্রবর্তী?

বাংলা সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় গায়ক গায়কদের মধ্যে অন্যতম একজন হলেন নচিকেতা (Nachiketa Chakraborty)। নিজের সংগীত জীবনের ক্যারিয়ারে অগুনতি গান গেয়েছেন তিনি। তার গাওয়া প্রতিটা গান বাঙালির জন্য আবেগ। আজও সেই গানগুলো বাজে বাঙালির ঘরে ঘরে। তবে সঙ্গীত জগতের পাশাপাশি রাজনীতির জগতেও নাম লিখিয়েছেন তিনি। রাজ্যের শাসক দলের হয়ে প্রায় সময় তাকে দেখা যায় বিভিন্ন সমাবেশে, একুশে জুলাই এর মঞ্চে হাজির থাকতে।
জনপ্রিয় সংগীত শিল্পীকে এরকম রাজনৈতিক দলের সাথে যুক্ত দেখতে অনেকেরই ভালো লাগেনা। তাই সকলের প্রিয় নচিকেতা যখন রাজনৈতিক দলে যুক্ত হয়ে পড়েছিলেন অনেকে সেটা নিয়ে অনেক রকম মন্তব্য করেছিল। অনেক খারাপ কথা শুনিয়ে ছিল অনেক সমালোচনা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে।
এমনকি তাকে চটিচাটা বলে অপমান করা হয়েছিল। এবারে সেই প্রসঙ্গে নেটিজেনদের মুখের উপরে কড়া জবাব দিলেন নচিকেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে নচিকেতা বেশ ক্ষিপ্ত হয়ে বলছেন, ‘আমি চটি চাটা নই। আপনার শিক্ষার অভাব আছে, আপনি একটা লোককে নিজের লেভেলে নিয়ে আসার চেষ্টা করেন আসলে চটি চাটা আপনারা। যারা এতদিন নচিকেতার গান শুনে বড় হয়েছে এ কথাটা বারবার বলে এসেছেন তাদের কি হবে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে তাদের তো লজ্জা হওয়া উচিত এই সমস্ত কথা বলার আগে।’
তবে নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে গায়ক এ কথাটা বলেননি। রাজনীতির দলের সঙ্গে তার নাম যুক্ত হওয়ার পর থেকেই অনেক খারাপ মন্তব্য সমালোচনা ধেয়ে এসেছে তার দিকে। তাদের উদ্দেশ্যেই সম্ভবত এই নিজের বক্তব্য রেখেছেন তিনি।
আরও পড়ুনঃ পূরণ হলো দর্শকদের মনস্কামনা! নিজের অজান্তেই অরণ্যকে কাছে টেনে নিলো ফুলকি! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!
ছোটবেলা থেকেই গান লেখা শুরু করেন। সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা। প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। প্রকাশ পাওয়া মাত্র সাড়া পড়ে যায়। এখনো পর্যন্ত তিনি তিনশতরও বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন। ধীরে ধীরে তিনি সব বয়সের শ্রোতাকে নিজের গানে মুগ্ধ করেছেন। সব গানই বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

