পূরণ হলো দর্শকদের মনস্কামনা! নিজের অজান্তেই অরণ্যকে কাছে টেনে নিলো ফুলকি! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, তিওয়ারি গিয়ে তাইজির হাতে মুকুট তুলে দেয়। তাইজি তিওয়ারিকে জানায় রুদ্রকে গিয়ে এই খবর দিতে। তিওয়ারি তাইজিকে সাবধান করে বলে ফুলকিরা তাকে ফলো করছিল কোন রকমে সে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছে। এখানে থাকাটা তাইজির নিরাপদ হবে না। কিন্তু তাইজি তিওয়ারির কথায় খুব একটা বেশি গুরুত্ব দেয় না। আর তারপরই ফুলকি এবং অরণ্য এসে হাজির হয় ওই ডেরায়। এরপর মারপিট করে কোন রকমে ফুলকি তাইজির হাত থেকে সেই মুকুট কেড়ে নেয়। আর সঙ্গে সঙ্গে গোটা জায়গাটা ঘিরে ফেলে পুলিশ।

এরপর ফুলকি ওই মুকুট তাইজির থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই তাইজি তার তাচ্ছিল্যের হাসি হেসে ফুলকিকে জানায় ওই মুকুট ফুলকি কখনোই মায়ের মাথায় পরাতে পারবে না এটা তার চ্যালেঞ্জ। ফুলকি বুঝতে পারে না তাইজি হঠাৎ কেন এমন কথা বললেন। এরপর তো ফুলকিরা ওই মুকুট নিয়ে সরাসরি রাজমহলের পুজোয় চলে যায়। ওদিকে রাজমহল এলাকার লোকজন অপেক্ষা করতে পারছে না পুজো শুরু হবার জন্য। ফুলকি কখন আসবে সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে।
রিপোর্টাররা বারবার ফুলকির খোঁজ করছে। ফুলকি কখন আসবে আদৌ সে মুকুট উদ্ধার করতে পারবে কিনা এবারের রাজমহলের পূজা হবে কিনা সেই নিয়ে জল ঘোলা হচ্ছে। আর সেই সব কথার মাঝে হঠাৎ করে এসে উপস্থিত হয়ে ফুলকি এবং অরণ্য। ফুলকির হাতে মুকুট দেখে নিশ্চিন্ত হয় সকলে। তারপর ফুলকি যখন ওই মুকুট নিয়ে গিয়ে মায়ের মাথায় পরাবে ঠিক তখনই একটা শব্দ শুনতে পায় সে। অরণ্যকে সে কথা জানানো মাত্রই ফুলকি লক্ষ্য করে মুকুটের মধ্যে বোম লাগানো রয়েছে। ফুলকি বুঝতে পারে না এরপরে কি করা উচিত। সে অরণ্যকে জানায় শুধুমাত্র অংশুকে খবর দিতে। আর সবাইকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে।
আরও পড়ুনঃ মায়ের অসুস্থতা বদলে দিল বুবলাইকে! বউয়ের আঁচল থেকে বেরিয়ে প্রকৃত পুরুষ হয়ে উঠল কমলিনীর বড় ছেলে! ধারাবাহিকে বুবলাই চরিত্রটির বদল দেখে খুশি দর্শক!
অরণ্য গিয়ে অংশুকে খবর দেওয়া মাত্রই অংশু সবাইকে সেখান থেকে নিয়মের বাহানায় বের করে নিয়ে যায়। এদিকে সঙ্গে সঙ্গে বোম ডিফিউসার দের ডেকে পাঠায়। ফুলকি জানেনা কিভাবে এই বোমটা এক্টিভেট করা রয়েছে। তাই জন্য সকলে বেশ চিন্তা করতে থাকে। তার কিছুক্ষণের মধ্যে বোম ডিএক্টিভেট করার জন্য লোক চলে আসে। এরপর মা কালীর আশীর্বাদে ফুলকি নিজেই সেই বোমা ডিএক্টিভেট করে। তারপর মায়ের মাথায় মুকুট পরিয়ে শুরু হয় পুজো। ফুলকি মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে তাকে সাহস দেওয়ার জন্য। সে একা সন্তানকে মানুষ করতে পারবে কিনা সেই নিয়ে তার মনে সংশয় তৈরি হয়। আর ঠিক তখনই অরণ্য এসে দাঁড়ায় ফুলকির পাশে। এবার দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

