ড্রেসের মধ্যেও AI! ৮০ কেজির দড়ি দিয়ে ৪৫ কেজির ড্রেস! রেড কার্পেটে হিমসিম খাচ্ছেন মনামী!

টলিউড (Tollywood) অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি। অভিনয় যাত্রাটা ছোট পর্দা দিয়ে শুরু হলেও বর্তমানে রূপালী পর্দায় চুটিয়ে কাজ করছেন মনামী। শুধুমাত্র অভিনয় নয়, নিজের নাচের পারদর্শিতার জন্যও দর্শকমহলে বিপুল জনপ্রিয় মনামী।

অন্যদিকে তার বয়স ৪০ ছুঁই ছুঁই। কিন্তু এখনো অব্দি তার গ্ল্যামার এতটুকু কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। এছাড়া মনামী নিজের ফ্যাশন সেন্সের কারণে সব সময় চর্চায় থাকেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে দাঁড়ান তিনি।

actress

ছোটপর্দার দর্শকেরা অভিনেত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। শেষবার অভিনেত্রীকে ছোটপর্দায় দেখা গিয়েছিল ইরাবতীর চুপকথা ধারাবাহিকে। এছাড়াও জনপ্রিয় একটি ড্যান্স রিয়েলিটি শোতে বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী। বর্তমানে নিজের বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন মনামী। কিছুদিন আগে পদাতিক ছবিতে তার অভিনয় সত্যি ছিল প্রশংসাযোগ্য।

আরও পড়ুনঃ ‘আপনাকে দেখলে হিংসে হয়…’- সর্বসমক্ষে কাঞ্চনের কেচ্ছা নিয়ে আক্রমণ দেবের! কি বললেন অভিনেতা?

এবারে আরও একবার নিজের ফ্যাশনের কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি বাংলায় অনুষ্ঠিত হয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শো। সেখানে টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা সকলেই উপস্থিত ছিলেন। আর সেখানেই উপস্থিত ছিলেন বাংলার ফ্যাশন আইকন মনামী ঘোষ। ফিল্ম ফেয়ারে মনামীর পোশাক দেখে তো সকলেই অবাক একদল বাহবা দিচ্ছে আরেক দল কটাক্ষ করেছেন।

মনামীকে দেখা যাচ্ছে দড়ি দিয়ে বানানো একটি ড্রেস পরে আসতে, ড্রেসটা বানানো হয়েছে এআই দেখে। সে কথা নিজেই জানালেন অভিনেত্রী। অভিনেত্রী বললেন অভিনেত্রীর নিজের ওজন ৪৫ কেজি। আর এইআইতে এই ড্রেসটার ওজন দেখানো হয়েছিল ৮০ কেজি। সেখান থেকে কমিয়ে ড্রেসটা ৪৫ কেজি ওজনের বানানো হয়েছে। সুতরাং মনামী এবং তার ড্রেসের ওজন ছিল সমান সমান। অনেকেই অভিনেত্রীকে এই ড্রেসে দেখে কটাক্ষ পর্যন্ত করতে ছাড়েননি। কিন্তু অনেকেই মনামীর এই ট্যালেন্ট এর প্রশংসা করেছেন।

Back to top button