‘আপনাকে দেখলে হিংসে হয়…’- সর্বসমক্ষে কাঞ্চনের কেচ্ছা নিয়ে আক্রমণ দেবের! কি বললেন অভিনেতা?

বর্তমানে টলি পাড়ার (Tollywood) সবথেকে চর্চিত জুটি হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জুটি। যেদিন থেকে কাঞ্চন শ্রীময়ীর ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখে পড়েছে সেদিন থেকেই তারা চর্চার বিষয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। নিজেদেরকে শুধুমাত্র ভালো বন্ধুর দাবি করে হুট করেই সকলকে অবাক করে বিয়ে করে নিয়েছিলেন তারা। তারপর তো নেটিজেনরা নানান ভাবে সমালোচনা, ট্রোল করেছে তাদেরকে। যদিও তারা সেইসব বিষয়ে বিশেষ পাত্তা দেননি। তারপর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী।

সন্তান হওয়ার পরেও রেহাই মেলেনি। কাঞ্চন শ্রীময়ীকে প্রতিদিনই ট্রোল সমালোচনার শিকার হতে হচ্ছে। এবারে তো কাঞ্চনকে কটাক্ষ করলেন টলিউডের সুপারস্টার স্বয়ং দেব। দেবের কাছ থেকে এমন কথা শুনতে হবে কাঞ্চনকে সেটা কেউই ভাবতে পারেনি। নেটিজেনরাও প্রথমে অবাক হয়েছিলেন দেবের মুখে এই কথা শুনে।

actor

সম্প্রতি কিছুদিন আগে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন দেব এবং কাঞ্চন দুজনেই। সেখানেই ঘটে এই ঘটনা।পুরস্কার বিতরণী মঞ্চে কাঞ্চন মল্লিককে দেখেই দেব একদম নিজের স্বভাবসুলভ মজার ভঙ্গিতে বললেন, “আপনি আমাদের এত টেনশনে রাখেন! বিয়ে করবেন কি করবেন না, সেটা নিয়ে ভাবতে হয়। আপনি ভ্যালেন্টাইনস ডে-তে কোথায় গেলেন, সেটা দেখতে হয়! এমনকি, আপনি হানিমুন করতে কোথায় গেলেন, সেটাও খবর হয়ে যায়! আপনি দীঘায় গেলে সেটাও ট্রেন্ডিং হয়!”

আরও পড়ুনঃ সন্তানের জন্য বিরাট আত্মত্যাগ! জিৎ, যীশুর মতন সুপারস্টারের নায়িকা হয়েও ঠাঁই মেলেনি টলিউডে! কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী সন্ধিতা?

তবে কাঞ্চনও ছাড়ার পাত্র নন! তিনি সঙ্গে সঙ্গে রসিকতা করে উত্তর দেন, “লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে! কিন্তু কী করব বলুন, যার যেখানে থাকার কথা সে তো সেখানে নেই! তাই নিজের জিনিস নিজেই ধরে দাঁড়িয়ে আছি, দাদা!” কাঞ্চনের এই মন্তব্য শুনে দেবও চুপ থাকার মানুষ নন। পাল্টা তিনি বলেন, “ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া খুললেই আপনাকে দেখি! আপনার কাজের স্পেশাল ট্র্যাক রাখতে হয়!”এই পুরো কথোপকথন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পুরো বিষয়টা মজার ছলে হলেও নেটিজেনদের একাংশ কিন্তু বেশ মজা পেয়েছে এই ঘটনায়। আসলে সোশ্যাল মিডিয়াতে তো প্রথম থেকেই কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই বহুবার ট্রোল, সমালোচনার মুখোমুখি হয়েছেন। তবে দেবের কাছ থেকেও যে এমন কিছু শুনতে হবে সেটা কেউই আশা করেনি।

Back to top button