বিনোদন তথা সুরের জগৎ থেকে বহু দূরে! কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন মোনালি ঠাকুর? কি হয়েছে গায়িকার? বেরিয়ে এলো আসল রহস্য!

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরকে চেনেন না এমন সঙ্গীতপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। গান, রিয়ালিটি শো, অভিনয়— সব জায়গাতেই ভক্তদের মন জিতেছেন তিনি। কিন্তু হঠাৎই যেন বদলে গেল সব। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, কোন শোতে উপস্থিত না হওয়া— সব মিলিয়ে ভক্তদের মনে জন্ম নেয় হাজার প্রশ্ন। অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা চলছে। এমনকি এক সময় তাঁর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
অবশেষে নীরবতা ভেঙে সামনে এলেন মোনালি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে এই রহস্যের জবাব দিলেন তিনি। কোনো সম্পর্কের ঝড় নয়, শারীরিক সমস্যাই তাকে পিছিয়ে দিয়েছিল— স্পষ্ট বললেন গায়িকা।
ভিডিওতে মোনালি জানান, বেশ কিছুদিন ধরেই দাঁতের মারাত্মক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। দাঁত তোলার পর ইনফেকশন হয়ে মুখ ফুলে যায়, সঙ্গে জ্বর, ব্যথা এবং মানসিক চাপ— সব মিলিয়ে তিনি ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ওই সময় বেশ কয়েকটি নির্ধারিত কনসার্টও বাতিল করতে বাধ্য হন। ধ্যান, বিশ্রাম, সব চেষ্টা করেও মানসিকভাবে স্থির থাকতে পারছিলেন না, তাই কিছুদিনের জন্য সবকিছু থেকে দূরে সরে গিয়েছিলেন।
তবে এখন পরিস্থিতি অনেকটাই ভালো বলেও জানান মোনালি। মুখের ফোলা ভাব কমেছে, ব্যথা নেই এবং তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে প্রস্তুত। এই ভিডিওর মাধ্যমেই প্রত্যাবর্তনের ঘোষণা করেন তিনি। বলেন, এখন থেকে আবার নিয়মিত ভক্তদের সাথে যোগাযোগ রাখবেন এবং কাজে ফিরবেন।
আরও পড়ুনঃ সরাসরি মহিলা কমিশনের দ্বারস্থ দিতিপ্রিয়া? শুরু জিতু-দিতিপ্রিয়া বিতর্কের নতুন অধ্যায়! নায়কের সঙ্গে শুটিংয়ে নারাজ অভিনেত্রী!
উল্লেখ্য, ২০১৭ সালে গোপনে বিয়ে করেছিলেন মোনালি ঠাকুর। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই চুপচাপ থাকতে পছন্দ করেন। এবার বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় ফিরে ভক্তদের মুখে হাসি এনে দিলেন গায়িকা।

