সরাসরি মহিলা কমিশনের দ্বারস্থ দিতিপ্রিয়া? শুরু জিতু-দিতিপ্রিয়া বিতর্কের নতুন অধ্যায়! নায়কের সঙ্গে শুটিংয়ে নারাজ অভিনেত্রী!

টলিপাড়ার সবচেয়ে আলোচিত খবর এখন দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের চলতি বিতর্ক। সপ্তাহজুড়ে ঝড়ের পর অবশেষে শুক্রবার ‘চিরদিনই তুমি যে আমার’ এর শুটিং আবার স্বাভাবিক ছন্দে ফিরেছিল। সেটে দু’জনই কাজ করেছেন এবং পরিবেশও ছিল অনেকটাই শান্ত। এমনকী রাতে খোশমেজাজে ফেসবুক লাইভেও আসেন জিতু। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল উত্তপ্ত পরিস্থিতি কমছে, তখনই সামনে এল নতুন তথ্য—দিতিপ্রিয়া নাকি মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, দিতিপ্রিয়া প্রথমে মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে পরামর্শ চান। লীনা তাঁকে জানান, চাইলে তিনি লিখিত অভিযোগ জমা দিতে পারেন। আর সেই পরামর্শ মেনেই নায়িকা আর্টিস্ট ফোরাম ও মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, দিতিপ্রিয়ার মেইল এসেছে, তবে মেইল পড়ার আগে তিনি কিছু বলতে রাজি নন।
এদিকে, মানসিকভাবে ভীষণ চাপে আছেন দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়ায় জিতুর ভক্তদের কটাক্ষ ও মন্তব্য তাঁকে আরও বিপর্যস্ত করে তুলেছে বলে জানা গেছে। এতটাই যে কাজে মন দিতে পারছেন না তিনি। এমনও শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি সিরিয়াল ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে জিতু জানান যে, দর্শক, টেকনিশিয়ান এবং প্রযোজনা সংস্থার প্রতি সম্মান জানিয়েই তিনি আবার শুটিংয়ে ফিরেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আর কোনও অস্বস্তিকর ঘটনা ঘটবে না।
আরও পড়ুনঃ ‘বেইমান মহিলা!’- আগুন জ্ব’লল দর্শকের মনে! ‘নূপুরের দাম হাজার টাকা হলেও, স্থান পায়ে…’- জিতু-দিতিপ্রিয়ার ঝামেলায় ফের উত্তাল ‘চিরদিনই তুমি যে আমার’ সেট!
এখন প্রশ্ন—এই দ্বন্দ্ব কি সত্যিই মিটবে? নাকি টলিউডের জনপ্রিয় সিরিয়ালটির ভবিষ্যৎ ঝুলে থাকবে অনিশ্চয়তায়? দর্শক, চ্যানেল, টিম—সবার নজর এখন সময়ের ওপর। ভাগ্যই বলে দেবে এই গল্পের পরবর্তী অধ্যায় কেমন হতে চলেছে।

