‘বাড়ির উঠোনে কঙ্কাল, হাড়গোড় পোঁতা!’- অভিনেত্রীর হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা! মানসী সিনহার বাড়িতে কি হয়েছিল সেদিন?

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) সকলের পছন্দের একজন মানুষ হলেন মানসী সিনহা (Manasi Sinha)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে পরিচালক হওয়ার দায়িত্বও সামলাচ্ছেন মানসী। অসংখ্য ধারাবাহিক (Tv Serial), সিনেমায় (Cinema) বিভিন্ন চরিত্রে বহুবার ধরা দিয়েছেন মানসী। খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন মানসী। অভিনেত্রীর মা ছিলেন একজন জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মনিদীপা রায়। মায়ের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয় অভিনেত্রীর।

তারপর থেকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বিভিন্ন ধারাবাহিক, সিনেমায় তাকে বিভিন্ন রকম চরিত্রে দেখা গিয়েছে। তবে কমেডি চরিত্রে মানসীর অভিনয় কিন্তু বরাবর প্রশংসা পেয়ে এসেছে দর্শকমহলে। তার অভিনীত বেশ কিছু সিনেমার মধ্যে অন্যতম হলো আলো, মনিহারা, হইচই আনলিমিটেড, কি করে তোকে বলবো, ব্রহ্মা জানে গোপন কম্মটি ইত্যাদি। এছাড়াও অভিনেত্রীর অভিনীত বেশ কিছু ধারাবাহিক হলো সাত পাকে বাঁধা, অগ্নিপরীক্ষা, ভুতু, পটল কুমার গানওয়ালা, গোয়েন্দাগিন্নি ইত্যাদি।

অভিনেত্রী হলেও দিনের শেষে তো তিনিও একজন সাধারণ মানুষ তাই মানসীর সাথেও এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে অভিনেত্রী নিজের সেইসব অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন।

ছোটবেলায় অভিনেত্রীর বাড়ি থেকে মাথার খুলি, হাড় পাওয়া গিয়েছিল। সেই ভয়ংকর ঘটনার কথা জানালেন অভিনেত্রী। মানসীর মুখে এমন অলৌকিক ঘটনার কথা শুনে অবাক হয়েছেন প্রত্যেকেই। মানসী জানান, ‘আমরা যখন দক্ষিণে থাকতাম তখন যেই বাড়িতে ভাড়া ছিলাম আমার দাদু দিদার প্রায়ই যাতায়াত করতো। আমি তখন অনেক ছোট। কোলে কোলে ঘুরতাম। আমার দিদা একদিন হঠাৎ চিৎকার করে মাকে ডাকতে থাকলো। মা বেরিয়ে আসার পর দিদা বলল আমি নাকি হামাগুড়ি দিয়ে নাকি কোথায় চলে যাচ্ছি। এদিকে তখন আমি ঘরে ঘুমাচ্ছি।’

আরও পড়ুনঃ ‘এ বছর শুধুই স্মৃতি…’- নেই মায়ের আঁচল! তাই হবে না ভাইফোঁটা! আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত!

‘আমাদের ওই বাড়িতে বড় উঠানের মাঝে একটা বেল গাছ বাঁধানো ছিল। তারপর এমন অনেক ঘটনার পর আমার দাদু ওই বেল গাছ কাটার ব্যবস্থা করেন। সেই বেদী ভাঙার পর সেখান থেকে উদ্ধার হয় একটা ছোট মাথার খুলি আর হাড়গোড়। পরে শুনেছিলাম এক কাকা সম্পত্তির লোভে তার ভাইপোকে খুন করেছিল। ওই বাচ্চাটির মা বাবা মারা যাওয়ার পর কাকার কাছেই মানুষ হতো।’ এই ঘটনার কথা শুনে তো সকলেই অবাক।

Back to top button