‘শাড়ি টাতো পরতে হবে, কচি বয়স তো না…খালি উঁকি মারে’ শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন মানসী সিনহা! কে উঁকি দিচ্ছিল অভিনেত্রীর ঘরে?

টলিউডের (Tollywood) অন্যতম শক্তিশালী অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha) বরাবরই হাসিখুশি এবং সোজাসাপ্টা কথার মানুষ হিসেবে পরিচিত। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর সাবলীল পরিচালনাও দর্শকদের মুগ্ধ করেছে। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ভানুপ্রিয়া হোটেল’। মানসী সিনহার অভিনয়ের হাতেখড়ি মঞ্চে। তাঁর মা মনিদ্বীপা রায় ছিলেন স্বনামধন্য মঞ্চাভিনেত্রী। মায়ের হাত ধরেই তিনি নাটকের জগতে আসেন। মঞ্চের সেই শৃঙ্খলা এবং প্রশিক্ষণই আজ তাঁকে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী করে তুলেছে।

বাংলার প্রতিটি ঘরে মানসী সিনহা পরিচিত তাঁর অভিনীত মেগা সিরিয়ালগুলোর জন্য। কখনও দাপুটে শাশুড়ি, কখনও স্নেহময়ী মা, আবার কখনও মজার দিদিমা হিসেবে তিনি দর্শকদের মাতিয়ে রেখেছেন। সময়ের সাথে তাল মিলিয়ে মানসী সিনহা ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন। ২০২৪ সালে তিনি ‘এটা আমাদের গল্প’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

সামনেই অভিনেত্রীর নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল মুক্তি পাচ্ছে। এটি একটি হরর-কমেডি বা ভৌতিক-কমেডি ঘরানার ছবি। ছবির প্রচারে গিয়ে তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময় উত্তরবঙ্গের পাহাড়ে কিছু গা ছমছমে অভিজ্ঞতা হয়েছিলেন। তবে যদিও সেটা সেখানের অন্ধকার পরিবেশের জন্য। কিন্তু বাস্তব জীবনে বহুবার এই ধরনের ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে। সেই গল্পই সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী জানান, ‘একবার দিনের বেলা আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটে। আমি একটি ছবির শুটিংয়ের জন্য হোটেলে পৌঁছে জামাকাপড় ছেড়ে শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। হোটেলের বাইরে দিনের বেলায় অদ্ভুত সমস্ত শব্দ হতে থাকে। আমি ভাবি বাইরে হয়তো কোন বাচ্চা ছেলেপুলে ইয়ার্কি করছে। আমি জোরে ধমক দিয়ে উঠি, তারপরেও সমানে সে কান্ডগুলো হচ্ছিল। আমি আবারও চিৎকার করি। তার পরে নিজেকেই জানলার সামনে পর্দা সরিয়ে দেখি সেখানে মানুষ আসার কোন জায়গায় নেই, স্বচ্ছ জলাশয়। এবার ওই অবস্থায় যে ঘর থেকে বেরোবো তারও তো উপায় নেই। এমন কিছু সুন্দর অল্প বয়সী মেয়েও নই যে যে অবস্থায় আছি সেই অবস্থাতেই বেরিয়ে যেতে পারবো। তার জন্য তো আমাকে জামা কাপড় পড়তে হবে। কিন্তু সেই অবস্থায় কি করবো বুঝতে পারছিলাম না। এরপর প্রোডাকশনের পক্ষ থেকে একটি মেয়ে এসে আমাকে শুটিংয়ের জন্য ডাক দিয়ে যায়। সঙ্গে সঙ্গে জামাকাপড় বদলে শুটিংয়ের জায়গায় যাই। সেখানে পরিচালক আমাকে দেখে বলে আরো কিছুক্ষণ বিশ্রাম নিতে পারতে আমি তখন তাকে জানাই আপনার টিমের একটি মেয়েই তো আমাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু আদৌ ওই টিমে কোন মেয়ে ছিলই না।’

আরও পড়ুনঃ ‘ভুয়ো’ খবরেই সর্বনাশ! ছবি থেকে বাদ পড়ছেন অঙ্কিতা? রটনায় বিরক্ত হয়ে কড়া বার্তা অভিনেত্রীর!

অভিনেত্রী বেশ মজার ছলেই এই ঘটনা শেয়ার করেন দর্শকদের সাথে। অভিনেত্রীর সাথে প্রচারে কাঞ্চন মল্লিকও উপস্থিত ছিলেন। তিনিও তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ভৌতিক ঘটনার কথা সকলের সাথে ভাগ করে নেন। এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী নিজেদের সাথে ঘটে যাওয়া এই ধরনের অস্বাভাবিক ঘটনার কথা ভাগ করেছেন।

Back to top button