এত ছোটো বয়সেই অসাধ্য সাধন! চমকে দিলেন মানসী পুত্র মেঘ! হয়ে উঠলেন মায়ের যোগ্য সন্তান!

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) জনপ্রিয় ট্যালেন্টেড অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সিনহা (Manashi Sinha)। বর্তমানে অভিনেত্রী হওয়ার পাশাপাশি পরিচালনার দায়িত্বটাও সামলাচ্ছেন তিনি। খুব শীঘ্রই অভিনেত্রীর পরিচালিত নতুন ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ৫ নং স্বপ্নময় লেন। এই ছবিতে তিনি নিজে অভিনয় করার পাশাপাশি পরিচালকের দায়িত্বও সামলাচ্ছেন। এর আগেও তার পরিচালিত একটি ছবি এটা আমাদের গল্প মুক্তি পেয়েছে।

ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি বড় পর্দাতেও একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে দর্শকরা তাকে ছোট পর্দার অভিনয় করার জন্য বেশি চিনে থাকেন। নিজের অভিনয় জীবনে একাধিক ছবি ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশ কয়েক বছর ধরেই মা, মাসি, শাশুড়ি ইত্যাদি চরিত্রে অভিনয় করছেন।

বর্তমানে অভিনয়, পরিচালনার দায়িত্ব সামলানোর পাশাপাশি সংসার, সন্তান সবদিক সামলাচ্ছেন তিনি। একেবারে দশভূজা হয়ে উঠেছেন। বর্তমানে অভিনেত্রীর দুই সন্তান, একটি কন্যা সন্তান এবং একজন পুত্র সন্তান। দুজনেই বেশ বড় হয়ে উঠেছে ইতিমধ্যে। তবে মায়ের চোখে তো ছেলেমেয়েরা সব সময় ছোট থাকে। দুজনেই বর্তমানে পড়াশুনা করছে। তাদের বয়স এখন সবে মাত্র ১৮। এই অল্প বয়সেই মায়ের মুখ উজ্জ্বল করলো অভিনেত্রীর ছেলে।

ছেলের কাজে গর্ব বোধ করছেন মানসী। অভিনেত্রীর মেয়ে বৃষ্টি ক্লাস ইলেভেনে পড়ে। কমার্স নিয়ে পড়াশুনো করছেন। তবে ছেলের ইচ্ছে পরিচালক এবং গেমার হওয়ার। পড়াশোনা করার পাশাপাশি মাকে অনেক সাহায্য করে দুজনে। ছেলের কাজে গর্বে বুক ফুলে গেল অভিনেত্রীর।

আরও পড়ুনঃ “সে রাত অবধি আমায় ফোন করবে বলে অপেক্ষা করে বসে থাকে!”, প্রতি রাতে নিয়ম করে কে ফোন করে অন্বেষাকে?

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, ‘আমার ডিরেক্টরিয়াল টিমে ইতিমধ্যেই জয়েন করেছে মেঘ। ও এবং ওর তিন বন্ধু এখন আমার স্ট্রং সাপোর্ট। ওদের চারজনকে সবাই বলে বাচ্চা পার্টি।’ এ অল্প বয়সেই মায়ের পরিচালনার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছেলে মেঘ। তাতেই গর্ব বোধ করছেন অভিনেত্রী।

Back to top button