“অন্বেষা নায়িকা হওয়ার জন্য জন্মায়নি”- অন্বেষাকে নিয়ে একি বললেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা!

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) জনপ্রিয় ট্যালেন্টেড অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সিনহা (Manasi Sinha)। বর্তমানে অভিনেত্রী হওয়ার পাশাপাশি পরিচালনার দায়িত্বটাও সামলাচ্ছেন তিনি। খুব শীঘ্রই অভিনেত্রীর পরিচালিত নতুন ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ৫ নং স্বপ্নময় লেন। এই ছবিতে তিনি নিজে অভিনয় করার পাশাপাশি পরিচালকের দায়িত্বও সামলাচ্ছেন। এর আগেও তার পরিচালিত একটি ছবি এটা আমাদের গল্প মুক্তি পেয়েছে।
ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি বড় পর্দাতেও একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে দর্শকরা তাকে ছোট পর্দার অভিনয় করার জন্য বেশি চিনে থাকেন। নিজের অভিনয় জীবনে একাধিক ছবি ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশ কয়েক বছর ধরেই মা, মাসি, শাশুড়ি ইত্যাদি চরিত্রে অভিনয় করছেন। তবে এই সমস্ত চরিত্র কে কিভাবে দর্শকদের সামনে অন্যরকম ভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা জানেন মানসী। একঘেয়ে চরিত্র গুলির মধ্যেও কিভাবে দর্শকদের অন্যরকম স্বাদ দেওয়া যায় সেটা জানেন তিনি। আর যে কোন চরিত্রকেই নিজের মতো করে সকলের কাছে তুলে ধরায় মানসীর জুড়ি মেলা ভার।
মানসীর নতুন ছবির পরিচালনায় মানসী সিনহা এবং ছবি প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র। সিনেমাটোগ্রাফির দায়িত্বে সৌভিক বসু। এবং সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার।ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখার্জি, সায়ন সূর্যসহ আরও অনেক শিল্পী। সিনেমার গল্প তৈরি হয়েছে দুই ভাইবোনকে ঘিরে, যারা তাঁদের পূর্বপুরুষের ফেলে আসা বাড়ি ফিরে পাওয়ার চেষ্টা করে।
তবে এবারে ছবি মুক্তির আগেই অভিনেত্রী অন্বেষাকে নিয়ে বেশ কিছু কথা বললেন মানসী। এর আগে অন্বেষা এবং মানসীকে আমরা একসঙ্গে দেখেছিলাম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় তে। মানসীর নতুন ছবিতেও অন্বেষাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এবারে তাই অভিনেত্রীকে নিয়ে মুখ খুললেন মানসী।
আরও পড়ুন: টলিপাড়ায় খুশির রোশনাই! কোয়েল মল্লিকের পর এবার মা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা!
মানসী বলেন “অন্বেষা নায়িকা হতে জন্মায়নি, অভিনেত্রী হবে বলে ও এসেছে। ওর পা মাটিতে রয়েছে। শিকড় ছড়িয়ে রয়েছে চারিদিকে। ওর সাথে আমি নিজেকে খুব রিলেট করতে পারি। এই ছবিতে অভিনয় করার পর অন্বেষার বাংলা ইন্ডাস্ট্রি থেকে ভালো ভালো কাজ পাওয়া উচিত। ওকে কাজে লাগাতে পারলে ও অনেকদূর যাবে।”

