টলিপাড়ায় খুশির রোশনাই! কোয়েল মল্লিকের পর এবার মা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা!

ইন্ডাস্ট্রিতে (Film Industry) আবারো খুশির খবর। জনপ্রিয় অভিনেত্রীর কোল আলো করে এলো সন্তান। জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী (Famous Actress) গর্ভবতী হওয়ার পরেই নিজের জীবনের সুন্দর মুহূর্তের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এবারের সন্তান জন্ম দেওয়ার পরেও সেই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। বাংলার সেই সুন্দরী অভিনেত্রীর কোল আলো করে জন্ম নিলো পুত্র সন্তান।
কিছুদিন আগেই টলিপাড়ায় কোয়েল মল্লিকের দ্বিতীয় সন্তান হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন পুত্র সন্তানের পর এবারে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তার কয়েকদিন বাদে আরো এক বাঙালি অভিনেত্রী তার সন্তান জন্ম দেওয়ার সুখবর জানালেন।
সন্তানের জন্ম দিলেন বাঙালি অভিনেত্রী
১৮ ডিসেম্বর তাঁদের পরিবারে এসেছে নতুন মানুষ। সেই ভিডিয়োর পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী, আমাদের সন্তান ১৮ ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।’ ২০২২ সালে মনের মানুষকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর চলতি বছর গত ১৫ই আগস্ট অভিনেত্রী নিজের গর্ভবতী হওয়ার খবর জানিয়েছিলেন সমাজের মাধ্যমে।
অভিনেত্রী তাঁর সাধের অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছিলেন সকলের সঙ্গে। অভিনেত্রী নিজে তার গর্ভবতী হওয়ার খবর সমাজ মাধ্যমে জানানোর আগে অনেকদিন ধরে এমন একটা রটনা রোটে ছিল অভিনেত্রী গর্ভবতী। কিন্তু সেই সময় অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে এসে জানিয়েছিলেন সেই খবর ভুয়ো। অভিনেত্রী সেই সময় বলেছিলেন ‘অনেকে দীর্ঘদিন ধরে আমার গর্ভধারণ সম্পর্কে মেসেজ করছেন এবং এটি নিয়ে নানা খবরও লেখা হচ্ছে। আমার জীবনে যখনই এই ধরনের কোনও সুখবর আসবে, আমি নিজে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আপাতত এরকম কিছু ঘটেনি।’
আরও পড়ুন: দর্শকদের জন্য বিরাট সুখবর! ছোট পর্দায় প্রথমবার শাশ্বতকন্যা হিয়া! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় নায়ক?
তারপরেই নিজের গর্ভবতী হওয়ার সুখবর সকলকে জানালেন সন্তান জন্ম দেওয়ার পরেও সে সুখবর ভাগ করে নিলেন এবার অপেক্ষা শুধু সন্তানের ছবি সামনে আনার সেই অপেক্ষাতেই রয়েছেন অভিনেত্রীর ভক্তরা। বাঙালি সেই অভিনেত্রী আর কেউ নন সকলের প্রিয় দেবলীনা ভট্টাচার্য। যাকে আমরা প্রত্যেকেই বালিকা বধূ হিসেবে চিনি। অভিনেত্রী তাঁর জিম প্রশিক্ষক শানওয়াজ় শেখকে ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। এবারে কোল আলো করে এলো পুত্র সন্তান।

