“দেবলীনার পরিবেশনা দেখে লজ্জা পেয়েছি…এটা চণ্ডালিকা নয়, এটা কিছুই নয়!”— ডান্স বাংলা ডান্সের বিতর্কিত নাচে ক্ষোভ প্রকাশ মমতা শঙ্করের! পরিবেশনার যুক্তিহীনতা নিয়ে তীব্র কটাক্ষ বর্ষীয়ান নৃত্যশিল্পীর!

সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) -এর একটি পারফরম্যান্স ঘিরে উত্তাল হয়ে উঠেছে সামাজ মাধ্যম। ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা যায়, প্রতিযোগী অনুষ্কার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ রচনার আদলে নৃত্য পরিবেশন করছেন জনপ্রিয় অভিনেত্রী ‘দেবলীনা দত্ত’ (Debolina Dutta)। সাজসজ্জা দেখে দর্শকরা প্রথমে বেশ আগ্রহী হলেও বিতর্ক শুরু হয় তখনই, যখন বোঝা যায় এই পরিবেশনায় কোনও রবীন্দ্রসঙ্গীত বা নাট্য সংলাপ নেই, বরং বলিউডের গান ‘তেরে বিনা জিন্দেগি সে কয়ি’ ব্যবহার করা হয়েছে।
এই অসংগত মিলন অনেক দর্শকেরই মনঃপূত হয়নি, যার প্রেক্ষিতে চণ্ডালিকা নাম করে এই নাচের ভাবনার ওপরই উঠেছে প্রশ্নচিহ্ন। এই বিতর্কে কেন্দ্রীয় হয়ে ওঠেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী ‘মমতা শঙ্কর’ (Mamata Shankar)। অনেকেই প্রশ্ন তোলেন, তাঁর মতো একজন গুণী শিল্পী উপস্থিত থাকা সত্ত্বেও এমন একটি পরিবেশনার বিরোধিতা প্রকাশ্যে হল না কেন? সামাজ মাধ্যমে শুরু হয় কটাক্ষের ঝড়, কেউ কেউ তাঁর নীরবতাকে সম্মতির প্রতীক বলেও ধরে নেন।
এই অপপ্রচারের জবাবে এবার নিজেই মুখ খুললেন মমতা শঙ্কর। মঙ্গলবার সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় মমতা স্পষ্ট জানান, তিনি কোনও ভাবেই এই পরিবেশনাকে সমর্থন করেননি। বরং ওই দিনের শুটিং চলাকালীনই তিনি সরাসরি জানান যে এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনও মিল নেই এবং এমন মেলবন্ধনের কোনও যুক্তিও হয় না। তাঁর কথায়, তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন—এই পরিবেশনা তাঁর একেবারেই ভালো লাগেনি। এমনকি সেটে উপস্থিত অনেকেই তাঁর বক্তব্যে সহমত পোষণ করেন।
তবুও পরবর্তীতে প্রচারিত পর্বে তাঁর সেই বক্তব্য পুরোপুরি বাদ দেওয়া হয়, যেটা মমতার মতে খুবই দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর কথায়, “আমি কি করে বোঝাবো যে আমি এমন স্তরে পৌঁছে, এমন নিম্নমানের অপসংস্কৃতির উদাহরণকে প্রশ্রয় কখনোই দেবো না!” তিনি আরও বলেন, তিনি কখনওই বিচারকের আসনে বসতে রাজি হন না, কারণ প্রতিযোগিতার ধারণার সঙ্গে তাঁর বিশ্বাসের বিরোধ রয়েছে। তবুও সম্পর্ক ও প্রয়োজনের খাতিরে বহুবার বিভিন্ন মঞ্চে উপস্থিত হন।
আরও পড়ুনঃ “বাবা জীবিত থাক বা না, একা সন্তান বড় করলে চৌদ্দগুণ কষ্ট পাবে!”— একক মাতৃত্বের অভিজ্ঞতা থাকলেও অহনার পাশে নেই মা! অহনার গর্ভাবস্থায় চাঁদনীর হিংস্র পোস্টে ক্ষুব্ধ নেটিজেনরা! মা না অভিশাপ?—উঠছে প্রশ্ন!
কিন্তু এ ধরনের এডিটিং তাঁর দীর্ঘ দিনের বিশ্বাস ও ভাবমূর্তিকে যে আঘাত করে, তা স্পষ্ট করেন মমতা। তিনি জানান, তাঁর স্কুলের ছাত্র-ছাত্রীরা ও দর্শকরা জানেন তিনি কী সমর্থন করেন আর কী করেন না, তাই এই ভুল ধারণা ছড়ানো অত্যন্ত বেদনাদায়ক। সব শেষে মমতা বলেন, তিনি বরাবরই চান তাঁর বক্তব্য সম্পূর্ণভাবে সম্প্রচার হোক, যাতে দর্শকরা বুঝতে পারেন তিনি কী বলতে চেয়েছেন। তিনি বলেন, “আমি নিজের ক্ষতি নিজে করব কেন?” কিন্তু ডান্স বাংলা ডান্সের ওই এপিসোডে তাঁর বক্তব্য কেটে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।

