‘প্রকৃত বিজ্ঞানীরা ভগবানে বিশ্বাস করেন…’- অভিনেত্রীর বক্তব্যে উত্তপ্ত দর্শক! ‘আপনার সময় হয়েছে, উপরে গিয়ে ভগবানের সাথে দেখা করে আসুন ঠাকুমা’- সমালোচনার মুখে মমতা শংকর!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) কোন বিতর্কমূলক আলোচনা হবে আর সেখানে মমতা শঙ্করের (Mamata Sankar) নাম উঠে আসবে না এটা সত্যিই অসম্ভব। যখনই কোন বিতর্কমূলক আলোচনা হয়েছে বারবার উঠে এসেছে জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করের নাম। বহুবার তিনি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন এবং বেশিরভাগ সময়ই তার বিভিন্ন মন্তব্য শিরোনামের উঠে এসেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হয়েছেন এই অভিনেত্রী নৃত্যশিল্পী।

গত বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী খবরে শিরোনামে রয়েছেন। স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য করা থেকে শুরু করে মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য ইত্যাদি আরো নানান বিষয়ে অভিনেত্রীর সাথে সহমত হয়নি একাংশ নেটিজেন। যার কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে তাকে নিয়ে।

মেয়েদের পোশাক থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন আবার কখনো মেট্রো স্টেশনে প্রেমিক-প্রেমিকার চুমু খাওয়ার ঘটনা ঘিরে বারবার নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেত্রী। নিজের মতামত পেশ করার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড় কান্ড। নেটিজেনরা বরাবরই তার এই সমস্ত চিন্তা ভাবনাকে ছোট চোখেই দেখেছেন। যার কারণে কটাক্ষ, সমালোচনা সব সময় তার সাথে লেগে রয়েছে।

এবারে আরো এক নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অভিনেত্রীর মন্তব্যকে ঘিরে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বক্তব্য রাখেন, ‘প্রত্যেকটি বৈজ্ঞানিক ঈশ্বরে বিশ্বাসী। তারাও মনে করে কেউ একজন আছেন যিনি উপরে বসে সব কিছু করাচ্ছেন। বিজ্ঞান কি করে যা আছে সেটা কে নতুন করে আবিষ্কার করে। তাহলে সে জিনিসগুলো কে আবিষ্কার করেছে! সাইন্টিফিক জিনিস সেগুলো প্রতিদিন বদলাচ্ছে। আজকে বলা হচ্ছে এটা ভালো কালকে বলা হচ্ছে, না এটা শরীরের জন্য ভালো না, এটা করোনা।’

আরও পড়ুনঃ শিরিনের বাবার সামনেই তাকে চোর প্রমাণিত করলো পারুল! ত্বরিতার মাথার উপর থেকে সরে গেলো অপমানের বোঝা! দুর্ধর্ষ আজকের পর্ব

আর অভিনেত্রী নিজে এই বক্তব্য রাখার পরেই তাকে নিয়ে ট্রোল, হাসাহাসি, সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই তাকে নিয়ে কটাক্ষ করছেন। অভিনেত্রীর এই ধরনের বক্তব্যের কারণে বারবার তাকে নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনা হয়ে থাকে। এবারেও তাই হল। কেউ লিখেছে, ‘আপনার এবার সময় হয়েছে উপরে যাওয়ার।’ আবার একজন লিখেছেন, ‘উনি অভিনয়, নাচ এগুলো নিয়ে জ্ঞান দিলেই ভালো বিজ্ঞান নিয়ে মুখ না খুললেই ভালো হয়।’

Back to top button