‘তাতে লাল রঙ ঢেলে বোঝানোর তো কোন মানে নেই…মানুষ বোকা নাকি?’ স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন নিয়ে বিস্ফোরক মমতা শঙ্কর!

বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পীদের (Dancer) মধ্যে অন্যতম একজন হলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি যে শুধুমাত্র একজন জনপ্রিয় নৃত্যশিল্পী তা নয়। তার পাশাপাশি আরও একটি পরিচয় আছে। তিনি একজন খুব ভালো অভিনেত্রী (Actress) দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। সব বিষয়ে নিজের স্পষ্ট জবাব দেওয়ার জন্য অনেকবার সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে তার নাম।
বহুবার বহু বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। একাধিক বিষয়ে বক্তব্য পেশ করে সোশ্যাল মিডিয়ায় মানুষজনের কটাক্ষ, ট্রোল, সমালোচনার শিকার হয়েছেন। সম্প্রতি স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রীর বক্তব্যে “আমি কখনওই ছেলেদের সঙ্গে ঋতুস্রাব নিয়ে আলোচনা করতে পারব না।”
বর্তমান সময়ের বিজ্ঞাপন নিয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রী স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন সম্পর্কে এই কথা বলেছেন। সেখানে অভিনেত্রী গোটা বিষয়টাকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন এই বিষয়টা মহিলাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। স্যানিটারি ন্যাপকিন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার লজ্জা করে। আমি টিভি দেখছি, সেখানে এই অ্যাড চলছে, আর তার মাঝে কেউ এসে গেলে আমার লজ্জা করে। আমি এতটা আধুনিক হতে পারিনি যে, আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাবো, বা আমার বাবাকে আমি কিনতে দেব। হ্যাঁ, আমার স্বামীকে দিয়ে আমি কেনাতে পারি।’
অভিনেত্রী এই কথা নিয়ে বিগত দুদিন ধরে তার দিকে ধেয়ে আসছে কটাক্ষের ঝড়। অসংখ্য মানুষ তার এই বক্তব্য তুলে ধরে রীতিমতন তুলোধোনা করছেন অভিনেত্রীকে। তবে এই কটাক্ষ তাকে টলাতে পারবে না বলেই জানিয়েছেন। অভিনেত্রী জানিয়ে দিয়েছেন ভবিষ্যতেও তিনি নিজের মত স্পষ্টভাবে প্রকাশ করবেন, তাতে যতই ঝড় উঠুক না কেন।
আরও পড়ুনঃ শিরিনের ফোনে চোখ রাখতেই চমকে গেল পারুল! রায়ানের মায়ের শয়তানি ধরে ফেলল নায়িকা!
আজকের দিনে এভাবে পিছিয়ে পড়া মনোভাব নিয়ে তিনি সমাজে কি করে আছেন সেটাই বড় প্রশ্ন। অনেকেই আবার অভিনেত্রীর পরিবার, দুই ছেলে এবং ছেলের বৌকেও টেনে এনেছেন। এদিকে মমতা শঙ্কর এর বক্তব্য এই সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর সামাজ মাধ্যম পোস্ট নতুন করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্ট শুনে ঘি ঢালার কাজ করেছে। তিনি স্মৃতিচারণা করে জানান, তাঁর বাবা কখনও তাঁকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পাঠাননি, কিন্তু মা তাঁকে বলেছিলেন এইসব জিনিস লজ্জার নয়। এই বিষয়ে আপনাদের কি মতামত?

