শিরিনের ফোনে চোখ রাখতেই চমকে গেল পারুল! রায়ানের মায়ের শয়তানি ধরে ফেলল নায়িকা!

পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে পরিণীতা (Parineeta)। দর্শকমহলে এই ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা অনেক। তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকায় বারবার। নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে। বর্তমানে তো ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। ইউনিভার্সিটির সেরা স্টুডেন্ট কে হবে তার লড়াইয়ে নেমেছে রায়ান, পারুল, শিরিন প্রত্যেককে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মল্লার দাদুকে জানায় এই নাচ পারুলের নাচার কথা ছিল, শিরিন কিভাবে এই নাচ করলো সেটাই বুঝতে পারে না। কিন্তু দাদু ভালো মতোই বুঝতে পারে এই ষড়যন্ত্র কার। দাদু রায়ানকে সন্দেহ করে তাই জন্য মল্লারকে বলে রায়ানকে ডেকে আনতে। কিন্তু পারুল, পিসিমণি কারোর কোনভাবেই সন্দেহ হয় না। রায়ানকে ডেকে নিয়ে আসার পর দাদু তাকে জেরা করতে থাকে। রায়ান স্পষ্টভাবেই জানিয়ে দেয় সে কোনোভাবেই এই কাজের সাথে যুক্ত না। পারুলকে প্রতিযোগিতায় হারাতে হলে সে নিজের যোগ্যতায় হারাবে। তার এতটা খারাপ দিন আসেনি যে পারুলের আইডিয়া চুরি করে সে শিরিনকে দেবে। তাও যদি দাদুর বিশ্বাস না হয় সে প্রমাণ নিয়ে আসছে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 21 July, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ২১ জুলাই আজকের পর্ব

এই বলে শিরিনকে ডেকে আনে রায়ান। এরপর সকলের সামনে শিরিনকে স্বীকার করতে বলে কিভাবে পারুলের নাচ জানলো শিরিন। শিরিন জানায় পিসিমণির সোশ্যাল মিডিয়ার চ্যানেল থেকেই নাকি সে এই সমস্ত আইডিয়া পেয়েছে। আর দুর্ভাগ্যক্রমে পারুলের নাচের গানের সাথে মিলে গেছে। এই বলে শিরিন বেরিয়ে যায়। এদিকে পারুল কি করবে সেটাই বুঝতে পারে না। তার খুব টেনশন হতে থাকে। পিসিমণির কাছে সাহায্য চায়। কিন্তু কারোর মাথা দিয়ে আইডিয়া আসছে না। এর পরেই পারুল বলে বসে এতক্ষণ পারুল যাদের নাচ দেখল তাদের নাচ পারুলের মাথায় ঘোরাফেরা করছে। আর সেটা শুনেই একটা নতুন আইডিয়া পেলেন পিসিমণি। এতক্ষণ যারা যারা পারফরম্যান্স করেছে তাদের প্রত্যেকের গানের একটা মিশ্র ট্র্যাক বানিয়ে সেই গানেই নাচবে পারুল।

আর তাদের এই কাজই সাহায্য করে মল্লার। সে গানের ট্র্যাক বানাতে থাকে, আর পারুলকে শেষ মুহূর্তে কিছু নাচের স্টেপ দেখিয়ে দেন পিসিমণি। এরপরে এক এক করে প্রতিযোগীদের নাচ শেষে পারুলকে ডেকে নেওয়া হয়। পারুল নাচবে এটা জানতে পেরেই তো রায়ানের মা, শিরিন অবাক হয়ে যায়। কিন্তু বুঝতেই পারেনা কিভাবে পারুল নাচ করবে। শিরিনের বন্ধুরা তাকে আশ্বাস দেয় পারুল জিততে পারবে না। কারণ একেই পারুলের পা ভাঙ্গা, তার উপরে পারুল নাচ জানে না। কিন্তু রায়ান সবাইকে সাবধান করে দেয় পারুল যে আহত ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াতে জানে সে কথা বারবার মনে করিয়ে দেয় সবাইকে। মঞ্চে উঠে পারুল নিজের ধামাকাদার পারফরমেন্স দেখিয়ে দেয় সবাইকে। পারুলের নাচ দেখে তো অবাক সকলে, বিচারকেরাও প্রশংসা করতে থাকে।

আরও পড়ুনঃ ‘ডজন ডজন বিয়ে, বাচ্চা…’শিয়ালরাজা’ এখন হতে চায় সিংহ!— কাঞ্চনকে একহাত নিলেন শ্রীলেখা! বর্তমানে কাঞ্চন-শ্রীময়ীর আচরণে কটাক্ষের তীর ছুঁড়লেন ঠোঁটকাটা অভিনেত্রী!

প্রতিযোগিতার শেষে বিচারকেরা পারুলের নাচে মুগ্ধ হয়ে তার প্রশংসা করে। পারুল মঞ্চে দাঁড়িয়ে জানায় পিসিমণির জন্যই আজ পারুল এই নাচ নাচতে পেরেছে। তার কিছুক্ষণ পর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এক এক করে সবাই জায়গা করে নেয় পরবর্তী রাউন্ডে। ফলাফলের একদম শেষে শেষ প্রতিযোগী হিসেবে বেছে নেওয়া হয় পারুলকে। পারুলকে ফাঁদে ফেলতে পারেনি শিরিন। শিরিনের ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেরিয়ে পারুল অসাধারণ নৃত্য পরিবেশন করে পরের রাউন্ডে জায়গা করে নেয়। এদিকে শিরিন কি করে পারুলের নাচ নকল করতে পারল সেটাই রহস্য তাদের কাছে। পারুল শিরিনের ফোনের লাস্ট মেসেজ চেক করতে থাকে আর তখনই দেখতে পায় রায়ানের মা পারুলের নাচের ভিডিও আড়াল থেকে করে পাঠিয়েছে শিরিনকে। পারুল কাউকে কিছু না জানিয়ে সরাসরি রায়ানের মাকে প্রশ্ন করে কেন তিনি এরকম করলেন। রায়ানের মাও নির্লজ্জের মত জানায় পারুলের প্রতি তার রাগ থেকে তিনি এমন কাজ করেছেন। কিন্তু পারুল জানিয়ে দেয় এবারের মত পারুল তাকে ক্ষমা করে দিলেও পরেরবার থেকে আর ছাড়বে না।

Back to top button