‘মিঠুন চক্রবর্তীর সামনে শুধু সায়া ব্লাউজ পরে…আমি পারিনি’ – হাতছাড়া হোক চরিত্র! কম্প্রোমাইজ করতে নারাজ মৈত্রেয়ী মিত্র!

টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মৈত্রেয়ী মিত্র (Maitryee Mitra)। কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নানান চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকে যদিও মা শ্বাশুড়ি ইত্যাদি চরিত্রে অভিনেত্রীকে আমরা দেখতে পেয়ে থাকি বেশিরভাগ সময়ই। তবে এক সময় নায়িকা চরিত্র দেখা মিলেছিল তার অভিনয় জগতে হঠাৎ করে চাকরি ছেড়ে মাঝপথে অভিনয় জগতে এসেছিলেন তিনি আর তারপর থেকে দর্শকের মনে এমন ভাবে নিজের অভিনয়ের বীজ বুঝেছেন যে দর্শক তাকে আজও ভালোবাসেন।

তবে অভিনয় জগতে এসে কখনো কোনরকম স্যাক্রিফাইস করেননি অভিনেত্রী। বর্তমানে বড় অভিনেত্রী হতে গেলে উঁচু জায়গায় যেতে গেলে অনেক অভিনেতা অভিনেত্রীকে যে ধরনের স্যাক্রিফাইসের কথা বলেন অভিনেত্রী কখনোই সেসব নিয়ে আপোষ করেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন মৈত্রেয়ী। সেখানেই জানিয়েছেন জীবনের নানান ওঠাপড়া গল্প।

সাক্ষাৎকার অভিনেত্রী বলেন, ‘আমি অভিনয়ের আসার আগে কিছু জিনিস স্পষ্ট করে নিজের মনে গেঁথে নিয়েছিলাম। এক আমি কখনো এমন কোন কাজ করবো না যার জন্য আমার বাবার দিকে আঙ্গুল ওঠে। বিশেষ করে কোনদিনও মদ খেয়ে বাড়ি ফিরব না। যাতে কেউ আঙ্গুল তুলে বলতে না পারে আমার বাবার দিকে। আমি রাত করে বাড়ি ফিরব না। তৃতীয়ত এমন কোন পোশাক পরবো না যাতে আমার বাবা মা কে অসম্মানিত হতে হয়। এই সমস্ত শর্ত মানতে গিয়ে অনেক কাজ আমি হারিয়েছি। কিন্তু সেসব নিয়ে আক্ষেপ নেই কারণ এই সিদ্ধান্তটা পুরোপুরি আমার ছিল।’

আরও পড়ুনঃ ‘বাড়ছে বয়স এদিকে হচ্ছে কচি’- ২০ বছর পরেও অপরিবর্তিত সূর্য দীপা! নেই কোন বয়সের ছাপ! প্রোমো প্রকাশ পেতেই দর্শকদের সমালোচনার মুখে অনুরাগের ছোঁয়া!

অভিনেত্রী আরো বলেন, ‘একটা সিনেমায় আমাকে বলা হয়েছিল মিঠুন চক্রবর্তীর সাথে সায়া ব্লাউজ পড়ে একটা দৃশ্য অভিনয় করতে হবে। আমি না করে দিয়েছিলাম পরবর্তী সময়ে সেই দৃশ্যে রাইমা সেন অভিনয় করেছিল। এমনকি মডেলিং করার সময়ও আমি জানিয়ে দিয়েছিলাম আমি র‍্যাম্প এ হাঁটতে পারবো না। যেটা আমি পারিনা সেটা আমি কোনদিনই করতে চেষ্টা করিনি।’

এতো ভালো একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও বড় পর্দায় অভিনয়ে সুযোগ পেয়েছেন কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, ‘আমাদের সময় যারা ছোট পর্দাতে কাজ করতো তাদের বড় পর্দাতে সুযোগ দেওয়া হতো না। কারণ পরিচালক প্রযোজকদের দাবি ছিল তোমাকে ছোট পর্দায় প্রতিদিন দেখে মানুষ আলাদা করে টাকা দিয়ে কেন বড় পর্দায় দিয়ে দেখতে আসবে। আর বড় পর্দায় একদমই কাজ না করায় আমি সেভাবে কাউকে চিনি না। তাই পরবর্তী সময়ে কেউ আমার সাথে যোগাযোগ করেনি এবং যতটুকু অভিনয় করতে পেরেছি তার জন্য আমি আপ্লুত।’

Back to top button