‘বাড়ছে বয়স এদিকে হচ্ছে কচি’- ২০ বছর পরেও অপরিবর্তিত সূর্য দীপা! নেই কোন বয়সের ছাপ! প্রোমো প্রকাশ পেতেই দর্শকদের সমালোচনার মুখে অনুরাগের ছোঁয়া!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। অন্যদিকে জি বাংলার (zee bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই দুই ধারাবাহিকই দীর্ঘ ৩ বছর ধরে চলছে টেলিভিশনের পর্দায়। দুটি ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়েই নতুন করে আর কিছু বলার নেই। এই দুই ধারাবাহিকের নায়কও দর্শকদের বেশ প্রিয়। কেউ পছন্দ করে সূর্যকে আবার কেউ স্বয়ম্ভুকে।
তবে এবারে এই দুই নায়কের মধ্যে তুলনা করল নেটিজেনদের একাংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ফ্যান পেজের পক্ষ থেকে সূর্যর বর্তমান লুক আর স্বয়ম্ভুর বর্তমান লুকের ছবি পোস্ট করা হয়েছে। সেখানেই একজন নেটিজেন দাবি করেছেন। স্বয়ম্ভুর এক মেয়ে রয়েছে ওদিকে সূর্যরও দুই মেয়ে আছে যাদের বিয়ে অবধি হয়ে গেছে কিন্তু সময়ের সাথে সাথে স্বয়ম্ভুর বয়স হয়েছে সেই অনুযায়ী ধারাবাহিকে তার চুল দাড়িতে পাক ধরেছে কিন্তু সূর্যর দাড়িতে পাক ধরা তো দূর দিনে দিনে যেন ২০ বছরের যুবক হয়ে উঠছে।

ওই পোস্টের কমেন্ট বক্সে একেক জন একের রকম কমেন্ট করেছে। কেউ লিখেছেন, ‘এটা সিরিয়াল সবাই জানে ভাই,,আর গল্পের নায়ক নায়িকা সবসময় পারফেক্ট থাকুক এটা সবাই চায়,,অনুরাগে যদি এখন সূর্য দীপারে সরিয়ে তাদের মেয়েকে নিয়ে সিরিয়াল হয় তাহলে দুদিন ও চলবে না,,,নায়ক নায়িকার বয়স বাড়ছে এটা জানার পরও তাদের পারফেক্ট লুক থাকুক এটা সবাই চায়।’ আবার একজন বলেছেন, ‘এখানে মেয়েদের বড় করাচ্ছে আর মেয়েদের বয়স বারাচ্ছে বিয়ে দিচ্ছে কিন্তু মা বাবার রা দিন দিন ইয়াং হয়ে ওটছে।এখানে এদের মাতাই একটাই গুরছে দুনিয়া ওটলে জাক নায়ক নায়কা বুরা বানানো জাবে না।ওদের জে দিন দিন বয়স বারছে এটা ও জদি মেয়েদের সাতে তাল মিলানো জেতো তাহলে দেখার মত হতো আর কী।এই সিরিয়াল এ কাল কী হবে সেটা ও ডিলেক্টর জানে না আমরা ত সুদু দেখে আচ্ছি এসব পাগলামি’।
আরও পড়ুনঃ আর দেখা হলো না কমলিনীর সাফল্য! তার আগেই দুচোখে নেমে এলো অন্ধকার! ভয়ংকর মোড় নিল নতুনের জীবন! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
কারোর বক্তব্য, ‘বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা চুল দুটো পেকে গেছে বাতাসে।’ এই ধরনের আরও কত মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। দুই চ্যানেলের ধারাবাহিকগুলোর মধ্যে দ্বন্দ্ব তো লেগেই থাকে। কে কাকে প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় টক্কর দেবে সেই নিয়ে।
পাশাপাশি নেটিজেনদের মধ্যেই কথা কাটাকাটি, ঝামেলা হয়। নেটিজেনদের প্রিয় ধারাবাহিক, হিরো, হিরোইনদের সমালোচনা ট্রোল করা হলে তাদের গায়ে লাগে। আর নানানরকম মিম ও পোস্ট করা হয়ে থাকে। আর সূর্যর এই লুক নিয়ে তো অসংখ্য মানুষ হাসাহাসি করছেন।

