‘ব্যাগের ব্যবসায় এত লাভ করেও শ্বশুর বাড়ি বিক্রি করতে হচ্ছে! ‘- আর্থিক অনটনের পৈত্রিক বাড়ি বিক্রি! দর্শকদের আক্রমণের জেরবার রাজা- মধুবনী!

এক সময়ের জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী। টেলিভিশনের পর্দায় তাঁকে দীর্ঘদিন দেখা না গেলেও, আলোচনার কেন্দ্রবিন্দু থেকে তিনি কখনও সরে যাননি। কখনও পোশাক নিয়ে মন্তব্য, কখনও আবার শাঁখা-পলা বিতর্ক—বিভিন্ন কারণেই বারবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি আবারও শিরোনামে উঠে এলেন মধুবনী। কারণ, দুর্গাপুজোর আগে স্বামী রাজা গোস্বামীর সঙ্গে মিলে তিনি শুরু করেছেন নতুন ব্যাগের ব্যবসা। কিন্তু তাঁদের এই উদ্যোগ নিয়েও উঠেছে নেতিবাচক মন্তব্যের ঝড়।
মধুবনী এবং রাজার তৈরি করা ব্যাগের প্রচার ভিডিয়োয় ভেসে উঠেছে কটূ মন্তব্যের বন্যা। কেউ বলেছেন, “এরা এখন ব্যবসায়ী!” আবার কেউ লিখেছেন, “অভিনেত্রী হয়ে এসব ব্যবসা?” এতদিন চুপ থাকলেও, এবার মুখ খুললেন মধুবনী। রাগে, হতাশায়, বেদনায় তিনি বললেন, “আলু-পটল বা মুদির দোকান করলে লজ্জা করে, কিন্তু নিজের বাবা-ঠাকুরদার বাড়ি বিক্রি করতে লজ্জা করে না!” তাঁর কথায়, “রাজা আর আমি আলোচনা করছিলাম—বাঙালিরা এমনই। কারও ভালো সহ্য করতে পারে না। অন্য রাজ্যের দোকান থেকে দ্বিগুণ দামে ব্যাগ কিনবে, কিন্তু আমাদের পেজে এসে খারাপ মন্তব্য করে যাবে।”
অভিনেত্রীর এই কথায় ফুটে উঠেছে ক্ষোভের পাশাপাশি বেদনা। মধুবনী বলেন, ব্যবসা মানে ছোট কিছু নয়। অভিনয় ছাড়াও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন দু’জনে মিলে। রাজা নিজেও ছোটপর্দার পরিচিত মুখ। কিন্তু অনলাইন ট্রল, নেতিবাচক মন্তব্য তাঁদের মনোবল ভাঙতে পারেনি। “আমরা পরিশ্রম করছি, আমাদের কাজের মূল্য না দিতে পারেন, কিন্তু অপমানের কথা শুনতে চাই না,” বলেন তিনি।
এর আগেও মধুবনীকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। একবার শাঁখা-পলা এবং সিঁদুর নিয়ে তাঁর মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকে। যদিও মধুবনী সোজাসাপ্টা যুক্তি দিয়েছিলেন—“ঐতিহ্য মানে অন্ধ বিশ্বাস নয়।” সেই সময়ও তাঁর সাহসী অবস্থান প্রশংসা কুড়িয়েছিল একাংশের। এখন তিনি অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, সক্রিয় রয়েছেন ভ্লগিং ও উদ্যোক্তা জীবনে।
বর্তমানে মধুবনী ব্যস্ত তাঁর সেলুন, ছেলের পড়াশোনা, এবং এই নতুন ব্যাগের ব্র্যান্ড সামলাতে। মাঝেমধ্যে নতুন ধারাবাহিকের প্রস্তাব এলেও, সময়ের অভাবে তা নিতে পারেননি তিনি। তবে তাঁর ভাষায়, “আমি এখন যা করছি, তা নিয়েই খুশি। মানুষ যদি সেটা বুঝত, আরও ভালো লাগত।”
আরও পড়ুনঃ অভিনেত্রী হিসেবে নয়, এবার নতুন রূপে আত্মপ্রকাশ ইন্দ্রানী হালদারের! নতুন পেশায় নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী!
সমালোচনার মাঝেও মধুবনীর আত্মবিশ্বাস অটুট। নিজের মতো করে কাজ করা, নিজের হাতে কিছু তৈরি করা—এটাই তাঁর এখনকার লড়াই। অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন উদ্যোক্তা, এক জন মা, এক জন লড়াকু মানুষ হিসেবেই আজ আবার নতুন করে নিজের জায়গা খুঁজছেন মধুবনী গোস্বামী।

